মৃত্যু একটা ড্রপসিন

সঞ্জীব চট্টোপাধ্যায়

‘ভীষণ দুশ্চিন্তা!'

'একালের সব চিন্তাই তো দুশ্চিন্তা!'

'তা ঠিক! ঘুম থেকে ওঠা মানেই দুশ্চিন্তার ঢাকনা খোলা। এখানকার সংসার বিদিগিচ্ছিরি রকমের আনমেথডিক্যাল, মানে এলোমেলো। আমার মেয়েটা যখন নার্সারিতে পড়ত, এবিসিডি তখন দুলে দুলে, নেচে নেচে, গেয়ে গেয়ে বলত, এলোমেলো পি। আমাদের খুব মজা লাগত। এখন মানেটা খুঁজে পেয়েছি। এলোমেলো পি মানে প্রেজেনস। এলোমেলো অস্তিত্ব। দুধ আছে তো চা নেই, চা আছে তো দুধ নেই। দুটোই আছে তো চিনি নেই। চা হল, সুখের সংসারের প্রতীক। সিম্বল!'

'কী রকম? ব্যাখ্যাটা শুনি।'

'পিতা, মাতা এবং সন্তানের সুষম মিলন। পিতা হল রাগি লিকার। লালচে, কষা চায়ের প্রধান উপাদান। এক কাপ। তাইতে দু'চামচে দুধ, মায়ের স্নেহ। এরপর দু'চামচে চিনি। জীবনের লিকারে চিনি হল সন্তান। দুটি সুন্দর সন্তান। মানে দু'চামচে চিনি।'

'একালে তো লিকার খাওয়াটাই স্টাইল। বলে আঁতেল চা।'

'আঁতেল বাপও বলতে পার। পিতা বসে বসে পিতারই নির্যাস পান করছেন। সঙ্গে সঙ্গীও নেই, পুত্রও নেই। আঁতেল-এর সংজ্ঞা হল, যে আধারে যাবতীয় ধান্দার সমাবেশ। ভ্রুকুটির আড়ালে নিজেকে আড়াল করে রাখা। বিপরীত জ্ঞানে জ্ঞানী। সবাই যা বিশ্বাস করে তার উলটোটা বলা। অর্থাৎ ঢিল ছোড়া।'

'এতো তোমার কীসের দুশ্চিন্তা?'

'আরে ভাই ছেলেটাকে কী করে অমানুষ করব।'

'সে আবার কী? বলো মানুষ করব।'

'আজ্ঞে না, মানুষ করলে আর করে খেতে হবে না। যে ছেলে বাপের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে তার কী হবে!'

'অ্যাঁ, ছি ছি ছি! পায়ে হাত দিয়ে প্রণাম করে! ভূতে ধরেছে! ওঝা ডাকিয়ে ঝাড়া!'

'কার ভূত?'

'পুরাণের কোনও ঋষি বালকের ভূত। তপোবনে থাকত। গোধনপালন করত। অরণ্যে সমিধ আহরণে যেত। ঊষাকালে হোম ও বেদপাঠ। গুরুর আদেশে ওঠ-বোস। যাবতীয় দুনম্বরি কাজ।'

'ঠিক বলেছিস। ছেলেটাকে ভূতেই ধরেছে। আমাকে যখন প্রণাম করে আমার ভীষণ অস্বস্তি হয়।'

'কেন? অস্বস্তি কেন?'

'আরে প্রণাম মানে তো শ্রদ্ধেয়কে শ্রদ্ধা। মনে মনে হয়তো বলে, পিতা স্বর্গ, পিতা ধর্ম!'

'না, ও মন্ত্র পিতার শ্রাদ্ধে বলে। দেখছিস না, স্বর্গ শব্দটা রয়েছে। পিতারা মরলেই স্বর্গে যায়। যে ভাবেই হোক পিতা হতে পারলেই, স্বর্গের সার্কিট হাউসে ঘর বুক। তবে একটাই কথা, তোমাকে বিয়ে করতে হবে। একস্ট্রা কারিকুলার সন্তানে নরকবাস। নরকের একেবারে লোয়ার ডেপথে সারাজীবন পচে মরবে?'

'জীবন পাচ্ছিস কোথায়। মরে গিয়েছি তো!'

'সরি, সরি, সারা মরণ পচে মরবি। কৃতজ্ঞতার খাতিরে সেই বিতর্কিত সন্তান যদি শ্রাদ্ধ করে তাহলে এই মন্ত্র পড়বে, পিতা নরক, পিতা অধর্ম, পিতা হি অপরমংতপ, অর্থাৎ সব নেগেটিভ। স্বর্গের নেগেটিভ হল নরক। পৃথিবীটা নিউট্রাল।'

'পিতা যদি ডিভোর্স করে?'

'না। স্বর্গের আশা করো না। তুমি আরও গোটাকতক বিয়ে করো, নো অবজেকশন। রাজা দশরথের তিন বউ। স্বয়ং কৃষ্ণের এক হাজার বউ। অর্জুন তো যেখানেই গেছেন সেখানেই বিয়ে। ওয়ান ফিফথ দ্রৌপদীও তাঁর বউ!'

'এই হিসেবটা?'

'ভেরি ইজি! দৌপদীর পাঁচ স্বামী। এক কে পাঁচ দিয়ে ভাগ করো। দশমিকে অর্জুনের ভাগে পয়েন্ট টু দ্রৌপদী। সে যাই হোক, ছেলে প্রণাম করলে অস্বস্তি হবে কেন?' 'আমি যে ঘুষখোর, মিথ্যেবাদী! চরিত্র একেবারে খলখলে।' 'ঘাবড়াস না। মৃত্যু একটা ড্রপসিন। পর্দার আড়ালে যাচ্ছি কোথায় কেউ দেখতে পাবে না!'

সকল অধ্যায়
১.
কখগঘ
২.
মনোরঞ্জন অসুস্থ
৩.
নীপার বক
৪.
ফুল ফোটার আয়োজন
৫.
আমার বিয়ে
৬.
ট্রেন
৭.
মিলিটারি সিন্দুক
৮.
বত্রিশ নম্বর বিছানা
৯.
কাটলেট
১০.
অভয়ারণ্য
১১.
চলে যায়
১২.
শীর্ষ সম্মিলন
১৩.
যদি হই মুখ্যমন্ত্রী
১৪.
একদা 'একদিন'
১৫.
মৃত্যুর বয়স
১৬.
এক চড়েতেই রাজা
১৭.
অর্জুন
১৮.
সুন্দরী লেন
১৯.
দ্বিতীয় পক্ষ
২০.
সেই দিদি
২১.
ভালোবাসা মোরে ভিকিরি করেছে
২২.
চিড়িয়াখানা
২৩.
হনুমান টুপি
২৪.
দুই আর দুয়ে চার
২৫.
সন্ধানে কোনও ভালো ছেলে আছে
২৬.
ডা: অমৃত চৌধুরীর ডায়েরি
২৭.
কুকুরের ডাক্তারি
২৮.
পাঁচ বন্ধু
২৯.
ইঁদুর ও দাদু
৩০.
একটি মানুষ একটি বল
৩১.
দু:সাহসী দু-চাকা
৩২.
সব ভালো যার শেষ ভালো
৩৩.
পার ঘাট
৩৪.
কৃপা
৩৫.
সেতার
৩৬.
বোতাম
৩৭.
সুরঞ্জনা
৩৮.
গেল, গেল
৩৯.
বলদের গলায় গোড়ের মালা
৪০.
আর যা-ই করো,বিপজ্জনক রকমের বড়লোক হয়ো না
৪১.
ছদ্মবেশী
৪২.
চাঁদের আলো
৪৩.
বাঁদর
৪৪.
কোরা কাগজ
৪৫.
কোনওদিন শুনেছ,চোর এসে সাধ করে ধরা দিচ্ছে
৪৬.
বড়ি ও শ্বশুরমশাই
৪৭.
তাসের ঘর
৪৮.
দগ্ধ দরজা
৪৯.
গগনের মাছ
৫০.
তোয়াজ
৫১.
ফিরে আয়
৫২.
মাংস
৫৩.
পয়সা
৫৪.
বামুনের গরু
৫৫.
জলছাত
৫৬.
সাইডিং
৫৭.
শেষযাত্রা
৫৮.
বয়েসে
৫৯.
শেষ কুত্তা
৬০.
ছুটি
৬১.
অংশীদার
৬২.
কারণ
৬৩.
প্রেম
৬৪.
দু:খের আনন্দ
৬৫.
মা
৬৬.
ধড় আমার মুণ্ডু পাবলিকের
৬৭.
পুজোর আয়োজন সহজ নয়
৬৮.
'স্থান নেই কাল নেই পাত্র নেই'
৬৯.
লববর্ষের নকশা
৭০.
দক্ষিণ যেন বিলেত
৭১.
হাসি কোথায় হারিয়ে গেল
৭২.
শীত
৭৩.
গল্প লিখে কী বিপদ!
৭৪.
চিচিং ফাঁক
৭৫.
আগমনী
৭৬.
দেউলে হতেও রাজি
৭৭.
হারিয়ে গেল
৭৮.
কী জ্বালা
৭৯.
বেদনা
৮০.
বেঁচে থাকার সহজপাঠ
৮১.
প্রেম ও বিবাহ
৮২.
জীবন বেদ
৮৩.
জীবন দর্শন
৮৪.
নিজের ঢাক নিজে পেটালে
৮৫.
মরীচিকা
৮৬.
তোমার ম্যাও তুমি সামলাও
৮৭.
হাসতে মানা নেই
৮৮.
বাঙালির পুচ্ছ নৃত্য
৮৯.
যুগ যুগ জিও
৯০.
ভরাডুবি
৯১.
স্বভাব যখন অস্বাভাবিক
৯২.
ষষ্ঠীসংবাদ
৯৩.
নিমিত্তের ভাগী
৯৪.
ইচ্ছাপূরণ নগদে অথবা কিস্তিতে
৯৫.
দুই পুরুষে
৯৬.
সব জানা চাই
৯৭.
দুধের দাঁত
৯৮.
ছত্রিশটি বছর
৯৯.
বুনো ওল আর বাঘা তেঁতুল
১০০.
পদকে নই পদানত
১০১.
স্যাটা স্যাট
১০২.
গরু
১০৩.
ছাগল
১০৪.
বোকা পাঁঠা
১০৫.
হ্যাচাং করে কেতরে গেল
১০৬.
আমি আর তুমি
১০৭.
টাচ্
১০৮.
বেশ আছি রসে বসে
১০৯.
মেয়েদের ভাগ্য ফিরবে কবে!
১১০.
গিলে করা দম্পতি
১১১.
এটা কোন যুগ!
১১২.
জ্ঞানদা, মোক্ষদা
১১৩.
যাও পাখি
১১৪.
যোগসূত্র পটাং
১১৫.
কে উদার?
১১৬.
মান অপমান
১১৭.
পলায়ন নয় সম্মুখ সমর
১১৮.
আয়না
১১৯.
রোগ দুরারোগ্য
১২০.
গেল, গেল তবু যায় না
১২১.
নবীন বছরে প্রবীণ বাঙালি
১২২.
বিদায় পৃথিবী
১২৩.
বাতি জ্বলল, বাতি গলল, ভোর
১২৪.
মিলেনিয়াম
১২৫.
দীর্ঘ রজনী প্রভাত প্রায়
১২৬.
যাঁহা বাহান্ন তাঁহা তিপ্পান্ন
১২৭.
জীবনের কার্টুন
১২৮.
প্রেম-১
১২৯.
প্রেম-২
১৩০.
প্রতিষ্ঠিত প্রেম
১৩১.
ছেলে যেন মাছ
১৩২.
পুজোর বাজার
১৩৩.
কী চাই! (১)
১৩৪.
কী চাই! (২)
১৩৫.
ফুটবল
১৩৬.
এক দানা চাল
১৩৭.
মরিতে চাহি না আমি
১৩৮.
বিউটি পারলার
১৩৯.
ইংলিশ মিডিয়াম
১৪০.
সাগর
১৪১.
বাউল
১৪২.
জ্ঞান
১৪৩.
গৃহসুখ শাস্ত্র
১৪৪.
আশা
১৪৫.
বিশ্বাস
১৪৬.
স্বীকারোক্তি
১৪৭.
ভূতের সঙ্গে গল্প
১৪৮.
আর বোলো না ভাই!
১৪৯.
আজও দাঁড়িয়ে আছি
১৫০.
ইনকিলাব জিন্দাবাদ
১৫১.
শেয়ালেও কামড়ে দিতে পারে
১৫২.
জীবনের জাতীয় সঙ্গীত
১৫৩.
মেয়েদের সৌন্দর্য
১৫৪.
বাস-মিনিবাসের লাইনেঘোষ, বোস, মিত্তির
১৫৫.
ফরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, ফরে ফরে
১৫৬.
বাঁচতে ইচ্ছে করে না
১৫৭.
মৃত্যু একটা ড্রপসিন
১৫৮.
শান্তির সহজপাঠ
১৫৯.
বুদ্ধুকা দেশমে ধুর্তুকা রাজ
১৬০.
সকাল সকাল ভোট দিন
১৬১.
অনুসন্ধান
১৬২.
পকেটমারি
১৬৩.
কোথাকার জল কোথায় গড়ায়
১৬৪.
সবচেয়ে ভীতিপ্রদ মদতপুষ্ট কিছু মানুষ
১৬৫.
বেঁচে থাকার বিশ্রী ভয়টা আর নেই
১৬৬.
প্রেম শিকল পরায়, সংসারে ঢোকায়
১৬৭.
ভগবান হেরে গিয়েছেন
১৬৮.
যত দোষ নন্দ ঘোষ
১৬৯.
বাড়িওয়ালা
১৭০.
প্রেসার কুকার
১৭১.
সাত টাকা বারো আনা
১৭২.
আমার ভূত
১৭৩.
ভূমিকা
১৭৪.
ন্যাড়ার বেলতলা
১৭৫.
আজ আছি কাল নেই
১৭৬.
ট্রিটমেন্ট
১৭৭.
দিন আনি দিন খাই
১৭৮.
লেপ
১৭৯.
শাপে বর
১৮০.
স্পেশাল অফিসার
১৮১.
বিলিতি বাঁশ
১৮২.
টেলিফোন
১৮৩.
খ্যাঁকশিয়াল
১৮৪.
পি. এ.
১৮৫.
জরদগব
১৮৬.
মাসি
১৮৭.
গরলপুত্র
১৮৮.
শশধর হাকসলি অ্যান্ড গুজ
১৮৯.
চিন্তা
১৯০.
তুমি আমার আমি তোমার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%