স্বীকারোক্তি

সঞ্জীব চট্টোপাধ্যায়

আমি একবার আমার স্ত্রীকে খুব দু:খ দিয়েছিলুম। কোনও কারণে একমাস কথা বলিনি। যতবারই সে কিছু বলতে এসেছে আমি মুখ ঘুরিয়ে নিয়েছি। একবার আমি আমার পিতার সঙ্গে খুব দুর্ব্যবহার করেছিলাম। আমাকে কোথাও যেতে বলেছিলেন জরুরি কোনও কাজে, আমি বিরক্ত হয়ে বলেছিলুম, পারব না, আমার সময় নেই। আসল ব্যাপারটা এই ছিল, সেদিন আমার এক বান্ধবীর সঙ্গে সিনেমায় যাওয়ার কথা ছিল। বান্ধবীকে পিতার ওপরে স্থান দিয়েছিলুম। তারপর কী হল? সেজেগুজে বেরুলুম। মাথায় নানা পরিকল্পনা। যেই হলের আলো নিভে যাবে, সঙ্গে সঙ্গে যতটা পারা যায় ঘনিষ্ঠ হব। দুটো ঘণ্টা কীভাবে কত আনন্দে কাটবে। তারপর আমরা একটা রেস্তোরাঁয় বসব। শেষ ট্রামে বাড়ি ফিরে আসব।

রাস্তায় বেরিয়ে হাঁটছি, ভেতরে শুনছি আমার বিবেকের শাসন। ছি ছি, এটা তুমি কি করতে চলেছ। পিতার আদেশ আর বান্ধবীর প্রেম, দু-পাল্লায় বসাও, কোনটা ভারী। প্রেমের চেয়ে বড় কিছু আছে। আদেশ পালনীয়, প্রেম লোভনীয়। শেষ পর্যন্ত আমার সংস্কারে বিবেকের জয় হল। বাড়ি ফিরে এলুম। এসে শুনলুম, বাবা নিজেই বেরিয়ে গেছেন অপটু শরীর নিয়ে। অনেক রাতে ফিরে এলেন ক্ষতবিক্ষত হয়ে। স্কুটার ধাক্কা মেরেছে। মনে হল, স্কুটারটা আমাকেই মরণ ধাক্কা মেরেছে। এই ঘটনার পর আমি এক মাস বাবার সামনে দাঁড়াতে পারিনি।

অপরদিকে আমার বান্ধবীর কি হল। সে সিনেমা হলের সামনে দাঁড়িয়ে থেকে থেকে চলে গেল। এই দাঁড়িয়ে থাকার সময় দু-চারটে বদ লোক কুপ্রস্তাব দিয়েছিল। আমি সেদিন কেন আসতে পারিনি, বানিয়ে বানিয়ে একটা মিথ্যা অজুহাত খাড়া করার চেষ্টা করেছিলুম। দেখলুম প্রেম একশোভাগ পবিত্র, আধ্যাত্মিক জিনিস, সেখানে মিথ্যার স্থান নেই। আমার সেই বান্ধবী বড় সৎ আর সরল ছিল। তার একটাই অভিযোগ, অমন একটা বিশ্রী জায়গায় দাঁড়াতে বলে আমি কেন এলুম না। আমাদের বন্ধুত্ব ভেঙে গেল। সে যতটা বিশ্বাস নিয়ে এগিয়েছিল ঠিক ততটাই অবিশ্বাস নিয়ে সরে গেল।

আমার বোন একবার খুব বিপদে পড়ে শ্বশুর বাড়ি থেকে লিখেছিল, দাদা আমাকে পাঁচ হাজার টাকা পাঠাবি। আমি তোকে এক বছরের মধ্যে শোধ করে দোব। তোর বাঁড়ুজ্যেমশাইয়ের একটা অপারেশন হবে। আমি চিঠিটা ছিঁড়ে ফেলেছিলুম। পরে বলেছিলুম, আমি তোর কোনও চিঠিই তো পাইনি। পরে আমার সরল বোন আমার এই মিথ্যাভাষণ বিশ্বাস করে বলেছিল, 'আমি তাই ভাবি, চিঠি পেলে দাদা যেভাবেই হোক টাকাটা আমাকে জোগাড় করে দিতই, এই পৃথিবীতে দাদার মতো আমাকে কে আর ভালোবাসে।' আমি আবার এতটাই শয়তান, কায়দা করে বললুম, 'তুই আমাকে আর একটা চিটি লিখলি না কেন?' আমার বোন বলেছিল, 'তখন এমন অবস্থা চিঠি লেখারও সময় ছিল না। সে একটা ঝড় বয়ে গেল, কোনওরকমে সামলে নিয়েছি।'

আমার সেই বোন আর নেই। একমাত্র আমিই তাকে ভালোবাসি এই বিশ্বাস নিয়েই সে এই অবিশ্বাসের পৃথিবী থেকে আমার আগে চলে গেল। এখন আমি বসে বসে ভাবি, আমার জীবনটা এইরকম নানা শয়তানির কারুকার্যে ভরা। আয়নায় নিজের মুখের দিকে নিজেই তাকাতে ভয় পাই। চোখ দুটো সাপের মতো। ঠোঁট দুটো ব্যাঙের মতো। গলাটা গিরগিটির মতো। বুকটা লেটারবক্সের মতো। হাফ আয়না, শরীরের বাকিটা আমি দেখতে পাই না। তবে তখন হাঁটি তখন যে শব্দটা হয়, সেটা অনেকটা ওই টিনের চালে কাক হাঁটার মতো।

আমি তো এমন হতে চাইনি। আমি সুখে বাঁচতে গিয়ে শয়তান হয়ে গেছি। খেয়েছি অনেক, অনেক টাকা জমিয়েছি, ঘুরেছি, দেখেছি অনেক; কিন্তু অনেক দু:খও জমিয়েছি। আমি নিজেকেই নিজে বিশ্বাস করি না! অক্লেশে এত মিথ্যা বলি যে সময় সময় সন্দেহ হয় আমি আমি কি না!

আবার আমি শুরু থেকে শুরু করতে চাই। ডিম ফুটে ছোট্ট একটি পাখির মতো উঁচু কোনও গাছের ডালে। একটি একটি করে সদিচ্ছার পালকে আচ্ছাদিত গান গাওয়া একটু সবুজ পাখি!

সকল অধ্যায়
১.
কখগঘ
২.
মনোরঞ্জন অসুস্থ
৩.
নীপার বক
৪.
ফুল ফোটার আয়োজন
৫.
আমার বিয়ে
৬.
ট্রেন
৭.
মিলিটারি সিন্দুক
৮.
বত্রিশ নম্বর বিছানা
৯.
কাটলেট
১০.
অভয়ারণ্য
১১.
চলে যায়
১২.
শীর্ষ সম্মিলন
১৩.
যদি হই মুখ্যমন্ত্রী
১৪.
একদা 'একদিন'
১৫.
মৃত্যুর বয়স
১৬.
এক চড়েতেই রাজা
১৭.
অর্জুন
১৮.
সুন্দরী লেন
১৯.
দ্বিতীয় পক্ষ
২০.
সেই দিদি
২১.
ভালোবাসা মোরে ভিকিরি করেছে
২২.
চিড়িয়াখানা
২৩.
হনুমান টুপি
২৪.
দুই আর দুয়ে চার
২৫.
সন্ধানে কোনও ভালো ছেলে আছে
২৬.
ডা: অমৃত চৌধুরীর ডায়েরি
২৭.
কুকুরের ডাক্তারি
২৮.
পাঁচ বন্ধু
২৯.
ইঁদুর ও দাদু
৩০.
একটি মানুষ একটি বল
৩১.
দু:সাহসী দু-চাকা
৩২.
সব ভালো যার শেষ ভালো
৩৩.
পার ঘাট
৩৪.
কৃপা
৩৫.
সেতার
৩৬.
বোতাম
৩৭.
সুরঞ্জনা
৩৮.
গেল, গেল
৩৯.
বলদের গলায় গোড়ের মালা
৪০.
আর যা-ই করো,বিপজ্জনক রকমের বড়লোক হয়ো না
৪১.
ছদ্মবেশী
৪২.
চাঁদের আলো
৪৩.
বাঁদর
৪৪.
কোরা কাগজ
৪৫.
কোনওদিন শুনেছ,চোর এসে সাধ করে ধরা দিচ্ছে
৪৬.
বড়ি ও শ্বশুরমশাই
৪৭.
তাসের ঘর
৪৮.
দগ্ধ দরজা
৪৯.
গগনের মাছ
৫০.
তোয়াজ
৫১.
ফিরে আয়
৫২.
মাংস
৫৩.
পয়সা
৫৪.
বামুনের গরু
৫৫.
জলছাত
৫৬.
সাইডিং
৫৭.
শেষযাত্রা
৫৮.
বয়েসে
৫৯.
শেষ কুত্তা
৬০.
ছুটি
৬১.
অংশীদার
৬২.
কারণ
৬৩.
প্রেম
৬৪.
দু:খের আনন্দ
৬৫.
মা
৬৬.
ধড় আমার মুণ্ডু পাবলিকের
৬৭.
পুজোর আয়োজন সহজ নয়
৬৮.
'স্থান নেই কাল নেই পাত্র নেই'
৬৯.
লববর্ষের নকশা
৭০.
দক্ষিণ যেন বিলেত
৭১.
হাসি কোথায় হারিয়ে গেল
৭২.
শীত
৭৩.
গল্প লিখে কী বিপদ!
৭৪.
চিচিং ফাঁক
৭৫.
আগমনী
৭৬.
দেউলে হতেও রাজি
৭৭.
হারিয়ে গেল
৭৮.
কী জ্বালা
৭৯.
বেদনা
৮০.
বেঁচে থাকার সহজপাঠ
৮১.
প্রেম ও বিবাহ
৮২.
জীবন বেদ
৮৩.
জীবন দর্শন
৮৪.
নিজের ঢাক নিজে পেটালে
৮৫.
মরীচিকা
৮৬.
তোমার ম্যাও তুমি সামলাও
৮৭.
হাসতে মানা নেই
৮৮.
বাঙালির পুচ্ছ নৃত্য
৮৯.
যুগ যুগ জিও
৯০.
ভরাডুবি
৯১.
স্বভাব যখন অস্বাভাবিক
৯২.
ষষ্ঠীসংবাদ
৯৩.
নিমিত্তের ভাগী
৯৪.
ইচ্ছাপূরণ নগদে অথবা কিস্তিতে
৯৫.
দুই পুরুষে
৯৬.
সব জানা চাই
৯৭.
দুধের দাঁত
৯৮.
ছত্রিশটি বছর
৯৯.
বুনো ওল আর বাঘা তেঁতুল
১০০.
পদকে নই পদানত
১০১.
স্যাটা স্যাট
১০২.
গরু
১০৩.
ছাগল
১০৪.
বোকা পাঁঠা
১০৫.
হ্যাচাং করে কেতরে গেল
১০৬.
আমি আর তুমি
১০৭.
টাচ্
১০৮.
বেশ আছি রসে বসে
১০৯.
মেয়েদের ভাগ্য ফিরবে কবে!
১১০.
গিলে করা দম্পতি
১১১.
এটা কোন যুগ!
১১২.
জ্ঞানদা, মোক্ষদা
১১৩.
যাও পাখি
১১৪.
যোগসূত্র পটাং
১১৫.
কে উদার?
১১৬.
মান অপমান
১১৭.
পলায়ন নয় সম্মুখ সমর
১১৮.
আয়না
১১৯.
রোগ দুরারোগ্য
১২০.
গেল, গেল তবু যায় না
১২১.
নবীন বছরে প্রবীণ বাঙালি
১২২.
বিদায় পৃথিবী
১২৩.
বাতি জ্বলল, বাতি গলল, ভোর
১২৪.
মিলেনিয়াম
১২৫.
দীর্ঘ রজনী প্রভাত প্রায়
১২৬.
যাঁহা বাহান্ন তাঁহা তিপ্পান্ন
১২৭.
জীবনের কার্টুন
১২৮.
প্রেম-১
১২৯.
প্রেম-২
১৩০.
প্রতিষ্ঠিত প্রেম
১৩১.
ছেলে যেন মাছ
১৩২.
পুজোর বাজার
১৩৩.
কী চাই! (১)
১৩৪.
কী চাই! (২)
১৩৫.
ফুটবল
১৩৬.
এক দানা চাল
১৩৭.
মরিতে চাহি না আমি
১৩৮.
বিউটি পারলার
১৩৯.
ইংলিশ মিডিয়াম
১৪০.
সাগর
১৪১.
বাউল
১৪২.
জ্ঞান
১৪৩.
গৃহসুখ শাস্ত্র
১৪৪.
আশা
১৪৫.
বিশ্বাস
১৪৬.
স্বীকারোক্তি
১৪৭.
ভূতের সঙ্গে গল্প
১৪৮.
আর বোলো না ভাই!
১৪৯.
আজও দাঁড়িয়ে আছি
১৫০.
ইনকিলাব জিন্দাবাদ
১৫১.
শেয়ালেও কামড়ে দিতে পারে
১৫২.
জীবনের জাতীয় সঙ্গীত
১৫৩.
মেয়েদের সৌন্দর্য
১৫৪.
বাস-মিনিবাসের লাইনেঘোষ, বোস, মিত্তির
১৫৫.
ফরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, ফরে ফরে
১৫৬.
বাঁচতে ইচ্ছে করে না
১৫৭.
মৃত্যু একটা ড্রপসিন
১৫৮.
শান্তির সহজপাঠ
১৫৯.
বুদ্ধুকা দেশমে ধুর্তুকা রাজ
১৬০.
সকাল সকাল ভোট দিন
১৬১.
অনুসন্ধান
১৬২.
পকেটমারি
১৬৩.
কোথাকার জল কোথায় গড়ায়
১৬৪.
সবচেয়ে ভীতিপ্রদ মদতপুষ্ট কিছু মানুষ
১৬৫.
বেঁচে থাকার বিশ্রী ভয়টা আর নেই
১৬৬.
প্রেম শিকল পরায়, সংসারে ঢোকায়
১৬৭.
ভগবান হেরে গিয়েছেন
১৬৮.
যত দোষ নন্দ ঘোষ
১৬৯.
বাড়িওয়ালা
১৭০.
প্রেসার কুকার
১৭১.
সাত টাকা বারো আনা
১৭২.
আমার ভূত
১৭৩.
ভূমিকা
১৭৪.
ন্যাড়ার বেলতলা
১৭৫.
আজ আছি কাল নেই
১৭৬.
ট্রিটমেন্ট
১৭৭.
দিন আনি দিন খাই
১৭৮.
লেপ
১৭৯.
শাপে বর
১৮০.
স্পেশাল অফিসার
১৮১.
বিলিতি বাঁশ
১৮২.
টেলিফোন
১৮৩.
খ্যাঁকশিয়াল
১৮৪.
পি. এ.
১৮৫.
জরদগব
১৮৬.
মাসি
১৮৭.
গরলপুত্র
১৮৮.
শশধর হাকসলি অ্যান্ড গুজ
১৮৯.
চিন্তা
১৯০.
তুমি আমার আমি তোমার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%