মরিতে চাহি না আমি

সঞ্জীব চট্টোপাধ্যায়

জীবন, জগৎ সংসার, কাল, মহাকাল ইত্যাদি নিয়ে অনবরত একটা কচলাকচলির নাম আঁতলামো। একদল মানুষ ছাপার অক্ষরে অথবা কথায় সুযোগ পেলেই যা করে থাকেন, সেটি হল চিন্তাদূষণ। বেঁচে থাকার মতো অতি সহজ মেঠো ব্যাপারটাকে জিলিপির মতো পেঁচিয়ে ভীষণ একটা ভাবনার জিনিস করে তোলেন। কেন এলে, কী জন্যে এলে, কোথা থেকে এলে, কোথায় যাবে! জন্মাবার আগে তুমি ছিলে? মৃত্যুর পরে তুমি কী আবার আসবে? সংস্কার কাকে বলে। সভ্যতা কী, অসভ্যতা কী! বিরাট বিরাট বই। অন্তহীন গবেষণা। যাঁদের অনেক আছে, প্রচুর অবসর, তাঁরা এইসব ফুলকো বিষয় ও ভাবনা নিয়ে দিনের পর দিন বেশ মশগুল থাকতে পারেন। হেটো লোক, মেঠো মানুষ এঁদের খুব সমীহ করেন। জীবন ছেড়ে এঁরা কোথায় উঠে গেছেন, কোন ঊর্ধ্ব লোকে! মাটি কোপাতে হয় না। বীজ ছড়াতে হয় না। ফসলের ভাবনা ভাবতে হয় না। বর্ষার জলে নেমে চারা বুনতে হয় না। লাল টকটকে গলা লোহা ছাঁচে ঢালতে হয় না। বিশাল মালবাহী লরির স্টিয়ারিং-এ বসে হাজার হাজার মাইল পাড়ি দিতে হয় না। এমন কিছু করতে হয় না যাতে জীবনের গন্ধ আছে। শরীরের ব্যবহার আছে, কষ্ট আছে, মাথাঅলা লোকদের শরীর থাকে না।

প্রকৃত জগৎ ও জীবন কিন্তু প্রকৃতির নিয়মে বাঁধা সহজ সরল একটি কর্মচক্র। প্রকৃতই প্রকৃতি। আঁতুড় থেকে শ্মশান, কয়েক বছরের কালপ্রবাহ। মানুষ হল সময়ের ফানুস। কালের ঠোঙা। দশ, বিশ, তিরিশ, আশি যে যতদূর যেতে পারে।

সেই আবার জ্ঞানের কথা। জীবনের সঙ্গে জ্ঞানের সম্পর্ক নেই। জ্ঞানের সম্পর্ক মনের সঙ্গে। মানুষের মন হল অনেক কারিকুরি করা ইলেকট্রনিক যন্ত্রের মতো। অনেক বোতাম, কী অ্যাডজাস্টমেন্ট, সার্কিট। কিন্তু কাজে লাগানো হয় সামান্য কয়েকটি চ্যানেল। বাকি সব কাজে না লাগালেও চলে। সফিস্টিকেটেড বস্তু, যার পুরো ব্যবহার আমরা জানি না, জানার প্রয়োজনও হয় না। আমরা বাঁচতে চাই। যে যে অবস্থায় আছি সেই অবস্থাতেই বেঁচে থাকাটাকে ধরে রাখতে চাই। গল্পটা এইরকম, এক ক্লান্ত কাঠুরে, দীন-হীন, জীর্ণ, কাঠের বোঝাটি নামিয়ে গাছতলায় বসেছে। গামছা দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে বলছে—যম আর যে পারি না! কবে তুমি আমাকে নেবে! সঙ্গে সঙ্গে যমরাজ সামনে হাজির—কী বলছিস! বল!

কাঠুরে চিনতে পেরেছে! হাত জোড় করে বলছে, প্রভু! কিছুই চাই না, আমার এই বোঝাটা কৃপা করে আমার মাথায় তুলে দিন। যমরাজ হাসতে হাসতে তাই করলেন। কাঠুরে গ্রামের পথে হাঁটা দিল।

আমরা বাঁচতে চাই। এইটাই প্রবণতা। এই প্রবণতাকে বোঝার নামই জ্ঞান।

সকল অধ্যায়
১.
কখগঘ
২.
মনোরঞ্জন অসুস্থ
৩.
নীপার বক
৪.
ফুল ফোটার আয়োজন
৫.
আমার বিয়ে
৬.
ট্রেন
৭.
মিলিটারি সিন্দুক
৮.
বত্রিশ নম্বর বিছানা
৯.
কাটলেট
১০.
অভয়ারণ্য
১১.
চলে যায়
১২.
শীর্ষ সম্মিলন
১৩.
যদি হই মুখ্যমন্ত্রী
১৪.
একদা 'একদিন'
১৫.
মৃত্যুর বয়স
১৬.
এক চড়েতেই রাজা
১৭.
অর্জুন
১৮.
সুন্দরী লেন
১৯.
দ্বিতীয় পক্ষ
২০.
সেই দিদি
২১.
ভালোবাসা মোরে ভিকিরি করেছে
২২.
চিড়িয়াখানা
২৩.
হনুমান টুপি
২৪.
দুই আর দুয়ে চার
২৫.
সন্ধানে কোনও ভালো ছেলে আছে
২৬.
ডা: অমৃত চৌধুরীর ডায়েরি
২৭.
কুকুরের ডাক্তারি
২৮.
পাঁচ বন্ধু
২৯.
ইঁদুর ও দাদু
৩০.
একটি মানুষ একটি বল
৩১.
দু:সাহসী দু-চাকা
৩২.
সব ভালো যার শেষ ভালো
৩৩.
পার ঘাট
৩৪.
কৃপা
৩৫.
সেতার
৩৬.
বোতাম
৩৭.
সুরঞ্জনা
৩৮.
গেল, গেল
৩৯.
বলদের গলায় গোড়ের মালা
৪০.
আর যা-ই করো,বিপজ্জনক রকমের বড়লোক হয়ো না
৪১.
ছদ্মবেশী
৪২.
চাঁদের আলো
৪৩.
বাঁদর
৪৪.
কোরা কাগজ
৪৫.
কোনওদিন শুনেছ,চোর এসে সাধ করে ধরা দিচ্ছে
৪৬.
বড়ি ও শ্বশুরমশাই
৪৭.
তাসের ঘর
৪৮.
দগ্ধ দরজা
৪৯.
গগনের মাছ
৫০.
তোয়াজ
৫১.
ফিরে আয়
৫২.
মাংস
৫৩.
পয়সা
৫৪.
বামুনের গরু
৫৫.
জলছাত
৫৬.
সাইডিং
৫৭.
শেষযাত্রা
৫৮.
বয়েসে
৫৯.
শেষ কুত্তা
৬০.
ছুটি
৬১.
অংশীদার
৬২.
কারণ
৬৩.
প্রেম
৬৪.
দু:খের আনন্দ
৬৫.
মা
৬৬.
ধড় আমার মুণ্ডু পাবলিকের
৬৭.
পুজোর আয়োজন সহজ নয়
৬৮.
'স্থান নেই কাল নেই পাত্র নেই'
৬৯.
লববর্ষের নকশা
৭০.
দক্ষিণ যেন বিলেত
৭১.
হাসি কোথায় হারিয়ে গেল
৭২.
শীত
৭৩.
গল্প লিখে কী বিপদ!
৭৪.
চিচিং ফাঁক
৭৫.
আগমনী
৭৬.
দেউলে হতেও রাজি
৭৭.
হারিয়ে গেল
৭৮.
কী জ্বালা
৭৯.
বেদনা
৮০.
বেঁচে থাকার সহজপাঠ
৮১.
প্রেম ও বিবাহ
৮২.
জীবন বেদ
৮৩.
জীবন দর্শন
৮৪.
নিজের ঢাক নিজে পেটালে
৮৫.
মরীচিকা
৮৬.
তোমার ম্যাও তুমি সামলাও
৮৭.
হাসতে মানা নেই
৮৮.
বাঙালির পুচ্ছ নৃত্য
৮৯.
যুগ যুগ জিও
৯০.
ভরাডুবি
৯১.
স্বভাব যখন অস্বাভাবিক
৯২.
ষষ্ঠীসংবাদ
৯৩.
নিমিত্তের ভাগী
৯৪.
ইচ্ছাপূরণ নগদে অথবা কিস্তিতে
৯৫.
দুই পুরুষে
৯৬.
সব জানা চাই
৯৭.
দুধের দাঁত
৯৮.
ছত্রিশটি বছর
৯৯.
বুনো ওল আর বাঘা তেঁতুল
১০০.
পদকে নই পদানত
১০১.
স্যাটা স্যাট
১০২.
গরু
১০৩.
ছাগল
১০৪.
বোকা পাঁঠা
১০৫.
হ্যাচাং করে কেতরে গেল
১০৬.
আমি আর তুমি
১০৭.
টাচ্
১০৮.
বেশ আছি রসে বসে
১০৯.
মেয়েদের ভাগ্য ফিরবে কবে!
১১০.
গিলে করা দম্পতি
১১১.
এটা কোন যুগ!
১১২.
জ্ঞানদা, মোক্ষদা
১১৩.
যাও পাখি
১১৪.
যোগসূত্র পটাং
১১৫.
কে উদার?
১১৬.
মান অপমান
১১৭.
পলায়ন নয় সম্মুখ সমর
১১৮.
আয়না
১১৯.
রোগ দুরারোগ্য
১২০.
গেল, গেল তবু যায় না
১২১.
নবীন বছরে প্রবীণ বাঙালি
১২২.
বিদায় পৃথিবী
১২৩.
বাতি জ্বলল, বাতি গলল, ভোর
১২৪.
মিলেনিয়াম
১২৫.
দীর্ঘ রজনী প্রভাত প্রায়
১২৬.
যাঁহা বাহান্ন তাঁহা তিপ্পান্ন
১২৭.
জীবনের কার্টুন
১২৮.
প্রেম-১
১২৯.
প্রেম-২
১৩০.
প্রতিষ্ঠিত প্রেম
১৩১.
ছেলে যেন মাছ
১৩২.
পুজোর বাজার
১৩৩.
কী চাই! (১)
১৩৪.
কী চাই! (২)
১৩৫.
ফুটবল
১৩৬.
এক দানা চাল
১৩৭.
মরিতে চাহি না আমি
১৩৮.
বিউটি পারলার
১৩৯.
ইংলিশ মিডিয়াম
১৪০.
সাগর
১৪১.
বাউল
১৪২.
জ্ঞান
১৪৩.
গৃহসুখ শাস্ত্র
১৪৪.
আশা
১৪৫.
বিশ্বাস
১৪৬.
স্বীকারোক্তি
১৪৭.
ভূতের সঙ্গে গল্প
১৪৮.
আর বোলো না ভাই!
১৪৯.
আজও দাঁড়িয়ে আছি
১৫০.
ইনকিলাব জিন্দাবাদ
১৫১.
শেয়ালেও কামড়ে দিতে পারে
১৫২.
জীবনের জাতীয় সঙ্গীত
১৫৩.
মেয়েদের সৌন্দর্য
১৫৪.
বাস-মিনিবাসের লাইনেঘোষ, বোস, মিত্তির
১৫৫.
ফরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, ফরে ফরে
১৫৬.
বাঁচতে ইচ্ছে করে না
১৫৭.
মৃত্যু একটা ড্রপসিন
১৫৮.
শান্তির সহজপাঠ
১৫৯.
বুদ্ধুকা দেশমে ধুর্তুকা রাজ
১৬০.
সকাল সকাল ভোট দিন
১৬১.
অনুসন্ধান
১৬২.
পকেটমারি
১৬৩.
কোথাকার জল কোথায় গড়ায়
১৬৪.
সবচেয়ে ভীতিপ্রদ মদতপুষ্ট কিছু মানুষ
১৬৫.
বেঁচে থাকার বিশ্রী ভয়টা আর নেই
১৬৬.
প্রেম শিকল পরায়, সংসারে ঢোকায়
১৬৭.
ভগবান হেরে গিয়েছেন
১৬৮.
যত দোষ নন্দ ঘোষ
১৬৯.
বাড়িওয়ালা
১৭০.
প্রেসার কুকার
১৭১.
সাত টাকা বারো আনা
১৭২.
আমার ভূত
১৭৩.
ভূমিকা
১৭৪.
ন্যাড়ার বেলতলা
১৭৫.
আজ আছি কাল নেই
১৭৬.
ট্রিটমেন্ট
১৭৭.
দিন আনি দিন খাই
১৭৮.
লেপ
১৭৯.
শাপে বর
১৮০.
স্পেশাল অফিসার
১৮১.
বিলিতি বাঁশ
১৮২.
টেলিফোন
১৮৩.
খ্যাঁকশিয়াল
১৮৪.
পি. এ.
১৮৫.
জরদগব
১৮৬.
মাসি
১৮৭.
গরলপুত্র
১৮৮.
শশধর হাকসলি অ্যান্ড গুজ
১৮৯.
চিন্তা
১৯০.
তুমি আমার আমি তোমার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%