ভগবান হেরে গিয়েছেন

সঞ্জীব চট্টোপাধ্যায়

সব সৃষ্টি শেষ করে ভগবান পৃথিবীর এক খামচা মাটি তুলে ছাঁচে ফেলে প্রথম মানুষটিকে তৈরি করলেন।

'তোমার নাম, আদম।'

দেবদূতদের ডেকে পাঠালেন। 'আমার তৈরি প্রথম আদমি আদম। সাষ্টাঙ্গে প্রণাম করো।'

সঙ্গে সঙ্গে তাঁরা আদেশ পালন করলেন। একজন করলেন না। তিনি ইবলিশ বা শয়তান।

'কী হল তোমার? আদেশ পালন করলে না?'

'আমি একে প্রণাম করতে পারব না। আপনি আমাকে তৈরি করেছেন আগুন দিয়ে, আর একে করেছেন মাটি দিয়ে। এই নিকৃষ্ট জীবটিকে আমি কেন প্রণাম করব? আমি মর্যাদায় অনেক বড়।'

ভগবান ভীষণ অসন্তুষ্ট হয়ে শয়তানকে স্বর্গ থেকে তাড়িয়ে দিলেন—, 'দূর হও।'

শয়তান আড়চোখে মহামান্য আদমকে একবার দেখে বললেন, 'থাকো কদিন, তারপর দেখা যাবে।' ভগবান এক দাবড়ানি দিয়ে বললেন, 'ভাগো হিঁয়াসে। আমার স্বর্গে অহঙ্কারী, হিংসুক জীবের থাকার অধিকার নেই। আভি নিকালো।'

লর্ড গড, পরম পুরুষ ভগবান ইডেনের পূর্বদিকে একটি উদ্যান তৈরি করে আদমকে থাকতে দিলেন, 'এই তোমার বাসস্থান।' মাটি থেকে তিনি যাবতীয় বৃক্ষ টেনে টেনে বের করলেন। সুন্দর সুন্দর গাছ। সুমিষ্ট ফল ফলবে। মানুষ খাবে। বাগানের সৌন্দর্যে আনন্দে ঘুরে বেড়াবে। বাগানের ঠিক মাঝখানে বিশেষ দুটি বৃক্ষ—একটি হল 'জীবন', অন্যটি 'জ্ঞান'—ভালো এবং মন্দের জ্ঞান।

গাছের জন্য জল চাই। ভগবান তাঁর নিজস্ব উদ্যান 'ইডেন' থেকে একটা নদী প্রবাহিত করে দিলেন আদমের বাগানের দিকে সেচের জন্য। নদীটা সেখান থেকে চারটি ধারায় বিভক্ত হল। প্রথম নদীটার নাম হল 'পিশোন'। নদীটা যে-দেশকে বেষ্টন করল, তার নাম 'হবিলা'। সেখানে আছে উৎকৃষ্ট সোনা, গুগগুল আর গোমেদ মণি। দ্বিতীয় নদীটির নাম 'হিগোন'। এই নদীটি সমগ্র কুশ দেশকে বেষ্টন করল। তৃতীয় নদীটার নাম দিলেন 'হিদ্দেকল'। এই নদীটা 'অশুরিয়া' দেশের সামনে দিয়ে প্রবাহিত হল। চতুর্থ নদীটার নাম দিলেন 'ইউফ্রেটিস'। আদমকে বললেন, 'যাও, চাষবাস করো, সুখে থাকো; কিন্তু তুমি যে বড় একা। দাঁড়াও, তোমাকে সঙ্গ দেওয়ার জন্য আরও কিছু প্রাণী সৃষ্টি করি।' ভগবান তখন ভূচর আর খেচর প্রাণী সৃষ্টি করে আদমকে বললেন, 'নাম রাখো'। আদম নাম রাখলেন, গরু, ভেড়া, ছাগল, পাখি।

'সবই তো হল আদম, এরা কিন্তু পশু। তোমাকে তোমার মতো একজন সঙ্গী দিতে হবে। এসো তোমাকে ঘুম পাড়াই। গভীর ঘুম।'

ভগবান আদমকে 'অ্যানেস্থেসিয়া' দিলেন। তারপর সার্জন হয়ে আদমের একটা পাঁজর কেটে বের করে আনলেন। তৈরি করলেন এক নারী। আদম ইতিমধ্যে জেগে উঠেছেন।

ভগবান বললেন, 'এই নাও তোমার সঙ্গিনী।'

আদম সেই সঙ্গিনীকে দেখে বললেন, 'আমি নর, এ তা হলে নারী। আমার অস্থির অস্থি, আমার মাংসের মাংস।' আরও বললেন, 'এইজন্য মানুষ একদিন পিতা-মাতাকে ত্যাগ করে নিজের স্ত্রীতে আসক্ত হবে।' দুজনেই উলঙ্গ। দাঁড়িয়ে আছেন ঈশ্বরের সামনে।

পৃথিবীর বিষাক্ত প্রাণী সাপ। সাপ এসে সেই নারীকে জ্ঞান বৃক্ষের ফল খেতে বললে, 'ঈশ্বরের কথা শুনো না। খাও, খাও। জ্ঞান লাভ করো।'

এই পৃথিবী হল—'একটি আপেলের কাহিনি'। প্রলোভন, যন্ত্রণা। ক্লেদ, রক্ত, ঘর্ম। স্বর্গ থেকে বিতাড়িত সেই আদি পিতা-মাতা ঈশ্বরশূন্য এই পৃথিবীতে যুগ যুগ ধরে বেঁচে থাকার মর্মান্তিক প্রয়াস চালিয়ে যাচ্ছে। শয়তানের কাছে পরাজিত ভগবান। একটিই আশার কথা—for dust you are, and to dust you shall return.

সকল অধ্যায়
১.
কখগঘ
২.
মনোরঞ্জন অসুস্থ
৩.
নীপার বক
৪.
ফুল ফোটার আয়োজন
৫.
আমার বিয়ে
৬.
ট্রেন
৭.
মিলিটারি সিন্দুক
৮.
বত্রিশ নম্বর বিছানা
৯.
কাটলেট
১০.
অভয়ারণ্য
১১.
চলে যায়
১২.
শীর্ষ সম্মিলন
১৩.
যদি হই মুখ্যমন্ত্রী
১৪.
একদা 'একদিন'
১৫.
মৃত্যুর বয়স
১৬.
এক চড়েতেই রাজা
১৭.
অর্জুন
১৮.
সুন্দরী লেন
১৯.
দ্বিতীয় পক্ষ
২০.
সেই দিদি
২১.
ভালোবাসা মোরে ভিকিরি করেছে
২২.
চিড়িয়াখানা
২৩.
হনুমান টুপি
২৪.
দুই আর দুয়ে চার
২৫.
সন্ধানে কোনও ভালো ছেলে আছে
২৬.
ডা: অমৃত চৌধুরীর ডায়েরি
২৭.
কুকুরের ডাক্তারি
২৮.
পাঁচ বন্ধু
২৯.
ইঁদুর ও দাদু
৩০.
একটি মানুষ একটি বল
৩১.
দু:সাহসী দু-চাকা
৩২.
সব ভালো যার শেষ ভালো
৩৩.
পার ঘাট
৩৪.
কৃপা
৩৫.
সেতার
৩৬.
বোতাম
৩৭.
সুরঞ্জনা
৩৮.
গেল, গেল
৩৯.
বলদের গলায় গোড়ের মালা
৪০.
আর যা-ই করো,বিপজ্জনক রকমের বড়লোক হয়ো না
৪১.
ছদ্মবেশী
৪২.
চাঁদের আলো
৪৩.
বাঁদর
৪৪.
কোরা কাগজ
৪৫.
কোনওদিন শুনেছ,চোর এসে সাধ করে ধরা দিচ্ছে
৪৬.
বড়ি ও শ্বশুরমশাই
৪৭.
তাসের ঘর
৪৮.
দগ্ধ দরজা
৪৯.
গগনের মাছ
৫০.
তোয়াজ
৫১.
ফিরে আয়
৫২.
মাংস
৫৩.
পয়সা
৫৪.
বামুনের গরু
৫৫.
জলছাত
৫৬.
সাইডিং
৫৭.
শেষযাত্রা
৫৮.
বয়েসে
৫৯.
শেষ কুত্তা
৬০.
ছুটি
৬১.
অংশীদার
৬২.
কারণ
৬৩.
প্রেম
৬৪.
দু:খের আনন্দ
৬৫.
মা
৬৬.
ধড় আমার মুণ্ডু পাবলিকের
৬৭.
পুজোর আয়োজন সহজ নয়
৬৮.
'স্থান নেই কাল নেই পাত্র নেই'
৬৯.
লববর্ষের নকশা
৭০.
দক্ষিণ যেন বিলেত
৭১.
হাসি কোথায় হারিয়ে গেল
৭২.
শীত
৭৩.
গল্প লিখে কী বিপদ!
৭৪.
চিচিং ফাঁক
৭৫.
আগমনী
৭৬.
দেউলে হতেও রাজি
৭৭.
হারিয়ে গেল
৭৮.
কী জ্বালা
৭৯.
বেদনা
৮০.
বেঁচে থাকার সহজপাঠ
৮১.
প্রেম ও বিবাহ
৮২.
জীবন বেদ
৮৩.
জীবন দর্শন
৮৪.
নিজের ঢাক নিজে পেটালে
৮৫.
মরীচিকা
৮৬.
তোমার ম্যাও তুমি সামলাও
৮৭.
হাসতে মানা নেই
৮৮.
বাঙালির পুচ্ছ নৃত্য
৮৯.
যুগ যুগ জিও
৯০.
ভরাডুবি
৯১.
স্বভাব যখন অস্বাভাবিক
৯২.
ষষ্ঠীসংবাদ
৯৩.
নিমিত্তের ভাগী
৯৪.
ইচ্ছাপূরণ নগদে অথবা কিস্তিতে
৯৫.
দুই পুরুষে
৯৬.
সব জানা চাই
৯৭.
দুধের দাঁত
৯৮.
ছত্রিশটি বছর
৯৯.
বুনো ওল আর বাঘা তেঁতুল
১০০.
পদকে নই পদানত
১০১.
স্যাটা স্যাট
১০২.
গরু
১০৩.
ছাগল
১০৪.
বোকা পাঁঠা
১০৫.
হ্যাচাং করে কেতরে গেল
১০৬.
আমি আর তুমি
১০৭.
টাচ্
১০৮.
বেশ আছি রসে বসে
১০৯.
মেয়েদের ভাগ্য ফিরবে কবে!
১১০.
গিলে করা দম্পতি
১১১.
এটা কোন যুগ!
১১২.
জ্ঞানদা, মোক্ষদা
১১৩.
যাও পাখি
১১৪.
যোগসূত্র পটাং
১১৫.
কে উদার?
১১৬.
মান অপমান
১১৭.
পলায়ন নয় সম্মুখ সমর
১১৮.
আয়না
১১৯.
রোগ দুরারোগ্য
১২০.
গেল, গেল তবু যায় না
১২১.
নবীন বছরে প্রবীণ বাঙালি
১২২.
বিদায় পৃথিবী
১২৩.
বাতি জ্বলল, বাতি গলল, ভোর
১২৪.
মিলেনিয়াম
১২৫.
দীর্ঘ রজনী প্রভাত প্রায়
১২৬.
যাঁহা বাহান্ন তাঁহা তিপ্পান্ন
১২৭.
জীবনের কার্টুন
১২৮.
প্রেম-১
১২৯.
প্রেম-২
১৩০.
প্রতিষ্ঠিত প্রেম
১৩১.
ছেলে যেন মাছ
১৩২.
পুজোর বাজার
১৩৩.
কী চাই! (১)
১৩৪.
কী চাই! (২)
১৩৫.
ফুটবল
১৩৬.
এক দানা চাল
১৩৭.
মরিতে চাহি না আমি
১৩৮.
বিউটি পারলার
১৩৯.
ইংলিশ মিডিয়াম
১৪০.
সাগর
১৪১.
বাউল
১৪২.
জ্ঞান
১৪৩.
গৃহসুখ শাস্ত্র
১৪৪.
আশা
১৪৫.
বিশ্বাস
১৪৬.
স্বীকারোক্তি
১৪৭.
ভূতের সঙ্গে গল্প
১৪৮.
আর বোলো না ভাই!
১৪৯.
আজও দাঁড়িয়ে আছি
১৫০.
ইনকিলাব জিন্দাবাদ
১৫১.
শেয়ালেও কামড়ে দিতে পারে
১৫২.
জীবনের জাতীয় সঙ্গীত
১৫৩.
মেয়েদের সৌন্দর্য
১৫৪.
বাস-মিনিবাসের লাইনেঘোষ, বোস, মিত্তির
১৫৫.
ফরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, ফরে ফরে
১৫৬.
বাঁচতে ইচ্ছে করে না
১৫৭.
মৃত্যু একটা ড্রপসিন
১৫৮.
শান্তির সহজপাঠ
১৫৯.
বুদ্ধুকা দেশমে ধুর্তুকা রাজ
১৬০.
সকাল সকাল ভোট দিন
১৬১.
অনুসন্ধান
১৬২.
পকেটমারি
১৬৩.
কোথাকার জল কোথায় গড়ায়
১৬৪.
সবচেয়ে ভীতিপ্রদ মদতপুষ্ট কিছু মানুষ
১৬৫.
বেঁচে থাকার বিশ্রী ভয়টা আর নেই
১৬৬.
প্রেম শিকল পরায়, সংসারে ঢোকায়
১৬৭.
ভগবান হেরে গিয়েছেন
১৬৮.
যত দোষ নন্দ ঘোষ
১৬৯.
বাড়িওয়ালা
১৭০.
প্রেসার কুকার
১৭১.
সাত টাকা বারো আনা
১৭২.
আমার ভূত
১৭৩.
ভূমিকা
১৭৪.
ন্যাড়ার বেলতলা
১৭৫.
আজ আছি কাল নেই
১৭৬.
ট্রিটমেন্ট
১৭৭.
দিন আনি দিন খাই
১৭৮.
লেপ
১৭৯.
শাপে বর
১৮০.
স্পেশাল অফিসার
১৮১.
বিলিতি বাঁশ
১৮২.
টেলিফোন
১৮৩.
খ্যাঁকশিয়াল
১৮৪.
পি. এ.
১৮৫.
জরদগব
১৮৬.
মাসি
১৮৭.
গরলপুত্র
১৮৮.
শশধর হাকসলি অ্যান্ড গুজ
১৮৯.
চিন্তা
১৯০.
তুমি আমার আমি তোমার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%