চাঁদের আলো

সঞ্জীব চট্টোপাধ্যায়

একবার একটা জায়গায় গিয়েছিলুম বেড়াতে। তীর্থস্থান। দূরে একটা আকাশ-ছোঁয়া পাহাড়। ইশারায় কাছে ডাকে। আমার থাকার ব্যবস্থা হয়েছিল প্রাচীন এক বাংলোয়। বাংলোটার নাম জর্জেস কোয়ার্টার। জর্জ নামে এক জার্মান সাহেব এই শতাব্দীর প্রথম দিকে এই পাহাড়ি শহরে এসে বসবাস শুরু করেন। পেশায় ছিলেন ডাক্তার। বিহারের এই অনুন্নত অঞ্চলের জনজীবনের সঙ্গে তিনি মিশে গিয়েছিলেন। সর্বস্ব ত্যাগ করে সন্ন্যাসীর জীবন বেছে নিয়েছিলেন। দরিদ্র মানুষদের মধ্যেই তিনি খুঁজে পেয়েছিলেন তাঁর ঈশ্বরকে। একটা সাইকেল চেপে পল্লীতে-পল্লীতে নিরন্ন দু:স্থ মানুষদের চিকিৎসা করে বেড়াতেন। নিজের ইওরোপীয় জীবনের যাবতীয় বিলাস, ব্যসন কেটে ছেঁটে ভারতীয় সন্ন্যাসীদের মতো করে ফেলেছিলেন। জীবনের শেষ প্রান্তে বাংলো ও তৎসংলগ্ন উদ্যান একটি আশ্রমকে দান করে দিয়ে দেশে ফিরে গিয়েছিলেন জর্জসাহেব।

সেই জর্জ কুঠিতে আমার থাকার ব্যবস্থা হয়েছিল। রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় ভূতুড়ে একটি বাড়ি। পাঁচিল ঘেরা নিরালা সামান্য একটি আবাসস্থল। ভেঙেচুরে গেলেও পড়েনি, কারণ সেকালের গাঁথনি। চল্লিশ ইঞ্চি দেওয়াল। চুন, সুরকির গাঁথনি। উদ্যান আগাছায় ভরে গেলেও কিছু কিছু ফুল গাছ ফুল ফুটিয়ে বসে আছে। সুন্দর একটি উঠান পাঁচিলের অন্তরালে বুক পেতে রেখেছে। অনুচ্চ একটি দাওয়া তারপরেই মাঝারি মাপের একটি ঘর। নোনাধরা দেওয়াল। অনবরতই বালি ঝরছে চুরচুর শব্দে। বাংলোয় আসার পায়ে চলা পথটি বড় বড় ঘাস আর আগাছায় কখনও প্রকাশিত, কখনও অপ্রকাশিত এক লুকোচুরি। সাপ আছে। দিনে তেমন ভয় নেই। রাতে সাবধানতার প্রয়োজন।

রাতটা যে এত ভয়ঙ্কর হবে, দিনের বেলায় বুঝিনি। আশ্রম, মন্দির অনেক দূরে। লোকালয় আরও দূরে। গাছপালা আর পোড়ো বাংলোর নির্বাসনে আমি একা। সেই সময়টায় চলছিল চাঁদের আলোর রাত। কয়েক দিন আগে বৃষ্টি হয়ে গেছে। আকাশের সব ধুলো ধুয়ে গিয়ে নীল নির্মল। চাঁদ প্রায় পূর্ণিমার প্রান্তে। গাছের মাথায়, আকাশ প্রান্তরে আলোর প্লাবন। ঘুম আর আসে না। একে জায়গা নতুন, তার ওপর দু:সহ সেই নির্জনতা। আমার থাকার ব্যবস্থা যাঁরা করেছিলেন, তাঁরা এই নির্জনতার ওপরেই বেশি গুরুত্ব দিয়েছিলেন। মনে করেছিলেন, নিরালা অবস্থানে আমি আমার হারিয়ে যাওয়া আমিটাকে খুঁজে পাব।

কোথাও কেউ নেই। বসে আছি একা। চাঁদের আলো চরাচরে বেড়িয়ে ফিরছে। নির্জনতা ভালো, কিন্তু এতটা কি ভালো! হায়! একেই বলে, উলটা বুঝলি রাম! আশেপাশে চোর-ডাকাত অবশ্যই নেই, তবে অশরীরী উপস্থিতির অনুভূতিতে মন পালাই পালাই করছে। বিজ্ঞান ভূত না মানলেও, আমি মানি। দু-একবার দর্শন লাভের সৌভাগ্য হয়েছে। সেই দর্শনের আতঙ্ক বিজ্ঞানের জ্ঞান দিয়ে সেই মুহূর্তে দূর করতে পারিনি।

দ্বিতীয় কোনও উপায় না দেখে ঘর ছেড়ে বেরিয়ে এলুম রকে। যা হওয়ার তা বাইরেই হোক। বাইরেটাকে বাইরে রাখলে ভেতরটা ভয়ে কুঁকড়ে মরে! সামনেই উঁকি ঝুঁকি! একটু ঘাস, একটি কচি বট, পাথর কুঁচি, তুলো ঘাস। প্রাচীর ঘেরা সেই প্রশস্ত উঠানে লুটিয়ে আছে অকৃপণ চাঁদের আলো। চন্দ্রালোকের নির্জন একটি হ্রদ যেন। আমি বসে আছি একা সেই হ্রদের কিনারায়। মধ্যরাতের সুষুপ্ত পৃথিবী। মাথার ওপর তারার জলসা। শিকারি কালপুরুষের মৃগয়া। হঠাৎ একটা অনুভূতি এল। মনে হল, ওই অবলুণ্ঠিত চাঁদের আলো, আমার মা, বহুকাল আগে যে-মা আমাকে ছেড়ে চলে গেছেন, স্নেহহীন, প্রেমহীন এই পৃথিবীতে আমাকে একা ফেলে রেখে। স্নেহের আঁচল বিছিয়ে এই নির্জনে তিনি আমাকে ডাকছেন যেন, 'খোকা, আয় আয় তোর যত তাপ উত্তাপ সব জুড়িয়ে দি, বড্ড পুড়ে গেছিস!'

সকল অধ্যায়
১.
কখগঘ
২.
মনোরঞ্জন অসুস্থ
৩.
নীপার বক
৪.
ফুল ফোটার আয়োজন
৫.
আমার বিয়ে
৬.
ট্রেন
৭.
মিলিটারি সিন্দুক
৮.
বত্রিশ নম্বর বিছানা
৯.
কাটলেট
১০.
অভয়ারণ্য
১১.
চলে যায়
১২.
শীর্ষ সম্মিলন
১৩.
যদি হই মুখ্যমন্ত্রী
১৪.
একদা 'একদিন'
১৫.
মৃত্যুর বয়স
১৬.
এক চড়েতেই রাজা
১৭.
অর্জুন
১৮.
সুন্দরী লেন
১৯.
দ্বিতীয় পক্ষ
২০.
সেই দিদি
২১.
ভালোবাসা মোরে ভিকিরি করেছে
২২.
চিড়িয়াখানা
২৩.
হনুমান টুপি
২৪.
দুই আর দুয়ে চার
২৫.
সন্ধানে কোনও ভালো ছেলে আছে
২৬.
ডা: অমৃত চৌধুরীর ডায়েরি
২৭.
কুকুরের ডাক্তারি
২৮.
পাঁচ বন্ধু
২৯.
ইঁদুর ও দাদু
৩০.
একটি মানুষ একটি বল
৩১.
দু:সাহসী দু-চাকা
৩২.
সব ভালো যার শেষ ভালো
৩৩.
পার ঘাট
৩৪.
কৃপা
৩৫.
সেতার
৩৬.
বোতাম
৩৭.
সুরঞ্জনা
৩৮.
গেল, গেল
৩৯.
বলদের গলায় গোড়ের মালা
৪০.
আর যা-ই করো,বিপজ্জনক রকমের বড়লোক হয়ো না
৪১.
ছদ্মবেশী
৪২.
চাঁদের আলো
৪৩.
বাঁদর
৪৪.
কোরা কাগজ
৪৫.
কোনওদিন শুনেছ,চোর এসে সাধ করে ধরা দিচ্ছে
৪৬.
বড়ি ও শ্বশুরমশাই
৪৭.
তাসের ঘর
৪৮.
দগ্ধ দরজা
৪৯.
গগনের মাছ
৫০.
তোয়াজ
৫১.
ফিরে আয়
৫২.
মাংস
৫৩.
পয়সা
৫৪.
বামুনের গরু
৫৫.
জলছাত
৫৬.
সাইডিং
৫৭.
শেষযাত্রা
৫৮.
বয়েসে
৫৯.
শেষ কুত্তা
৬০.
ছুটি
৬১.
অংশীদার
৬২.
কারণ
৬৩.
প্রেম
৬৪.
দু:খের আনন্দ
৬৫.
মা
৬৬.
ধড় আমার মুণ্ডু পাবলিকের
৬৭.
পুজোর আয়োজন সহজ নয়
৬৮.
'স্থান নেই কাল নেই পাত্র নেই'
৬৯.
লববর্ষের নকশা
৭০.
দক্ষিণ যেন বিলেত
৭১.
হাসি কোথায় হারিয়ে গেল
৭২.
শীত
৭৩.
গল্প লিখে কী বিপদ!
৭৪.
চিচিং ফাঁক
৭৫.
আগমনী
৭৬.
দেউলে হতেও রাজি
৭৭.
হারিয়ে গেল
৭৮.
কী জ্বালা
৭৯.
বেদনা
৮০.
বেঁচে থাকার সহজপাঠ
৮১.
প্রেম ও বিবাহ
৮২.
জীবন বেদ
৮৩.
জীবন দর্শন
৮৪.
নিজের ঢাক নিজে পেটালে
৮৫.
মরীচিকা
৮৬.
তোমার ম্যাও তুমি সামলাও
৮৭.
হাসতে মানা নেই
৮৮.
বাঙালির পুচ্ছ নৃত্য
৮৯.
যুগ যুগ জিও
৯০.
ভরাডুবি
৯১.
স্বভাব যখন অস্বাভাবিক
৯২.
ষষ্ঠীসংবাদ
৯৩.
নিমিত্তের ভাগী
৯৪.
ইচ্ছাপূরণ নগদে অথবা কিস্তিতে
৯৫.
দুই পুরুষে
৯৬.
সব জানা চাই
৯৭.
দুধের দাঁত
৯৮.
ছত্রিশটি বছর
৯৯.
বুনো ওল আর বাঘা তেঁতুল
১০০.
পদকে নই পদানত
১০১.
স্যাটা স্যাট
১০২.
গরু
১০৩.
ছাগল
১০৪.
বোকা পাঁঠা
১০৫.
হ্যাচাং করে কেতরে গেল
১০৬.
আমি আর তুমি
১০৭.
টাচ্
১০৮.
বেশ আছি রসে বসে
১০৯.
মেয়েদের ভাগ্য ফিরবে কবে!
১১০.
গিলে করা দম্পতি
১১১.
এটা কোন যুগ!
১১২.
জ্ঞানদা, মোক্ষদা
১১৩.
যাও পাখি
১১৪.
যোগসূত্র পটাং
১১৫.
কে উদার?
১১৬.
মান অপমান
১১৭.
পলায়ন নয় সম্মুখ সমর
১১৮.
আয়না
১১৯.
রোগ দুরারোগ্য
১২০.
গেল, গেল তবু যায় না
১২১.
নবীন বছরে প্রবীণ বাঙালি
১২২.
বিদায় পৃথিবী
১২৩.
বাতি জ্বলল, বাতি গলল, ভোর
১২৪.
মিলেনিয়াম
১২৫.
দীর্ঘ রজনী প্রভাত প্রায়
১২৬.
যাঁহা বাহান্ন তাঁহা তিপ্পান্ন
১২৭.
জীবনের কার্টুন
১২৮.
প্রেম-১
১২৯.
প্রেম-২
১৩০.
প্রতিষ্ঠিত প্রেম
১৩১.
ছেলে যেন মাছ
১৩২.
পুজোর বাজার
১৩৩.
কী চাই! (১)
১৩৪.
কী চাই! (২)
১৩৫.
ফুটবল
১৩৬.
এক দানা চাল
১৩৭.
মরিতে চাহি না আমি
১৩৮.
বিউটি পারলার
১৩৯.
ইংলিশ মিডিয়াম
১৪০.
সাগর
১৪১.
বাউল
১৪২.
জ্ঞান
১৪৩.
গৃহসুখ শাস্ত্র
১৪৪.
আশা
১৪৫.
বিশ্বাস
১৪৬.
স্বীকারোক্তি
১৪৭.
ভূতের সঙ্গে গল্প
১৪৮.
আর বোলো না ভাই!
১৪৯.
আজও দাঁড়িয়ে আছি
১৫০.
ইনকিলাব জিন্দাবাদ
১৫১.
শেয়ালেও কামড়ে দিতে পারে
১৫২.
জীবনের জাতীয় সঙ্গীত
১৫৩.
মেয়েদের সৌন্দর্য
১৫৪.
বাস-মিনিবাসের লাইনেঘোষ, বোস, মিত্তির
১৫৫.
ফরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, ফরে ফরে
১৫৬.
বাঁচতে ইচ্ছে করে না
১৫৭.
মৃত্যু একটা ড্রপসিন
১৫৮.
শান্তির সহজপাঠ
১৫৯.
বুদ্ধুকা দেশমে ধুর্তুকা রাজ
১৬০.
সকাল সকাল ভোট দিন
১৬১.
অনুসন্ধান
১৬২.
পকেটমারি
১৬৩.
কোথাকার জল কোথায় গড়ায়
১৬৪.
সবচেয়ে ভীতিপ্রদ মদতপুষ্ট কিছু মানুষ
১৬৫.
বেঁচে থাকার বিশ্রী ভয়টা আর নেই
১৬৬.
প্রেম শিকল পরায়, সংসারে ঢোকায়
১৬৭.
ভগবান হেরে গিয়েছেন
১৬৮.
যত দোষ নন্দ ঘোষ
১৬৯.
বাড়িওয়ালা
১৭০.
প্রেসার কুকার
১৭১.
সাত টাকা বারো আনা
১৭২.
আমার ভূত
১৭৩.
ভূমিকা
১৭৪.
ন্যাড়ার বেলতলা
১৭৫.
আজ আছি কাল নেই
১৭৬.
ট্রিটমেন্ট
১৭৭.
দিন আনি দিন খাই
১৭৮.
লেপ
১৭৯.
শাপে বর
১৮০.
স্পেশাল অফিসার
১৮১.
বিলিতি বাঁশ
১৮২.
টেলিফোন
১৮৩.
খ্যাঁকশিয়াল
১৮৪.
পি. এ.
১৮৫.
জরদগব
১৮৬.
মাসি
১৮৭.
গরলপুত্র
১৮৮.
শশধর হাকসলি অ্যান্ড গুজ
১৮৯.
চিন্তা
১৯০.
তুমি আমার আমি তোমার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%