টাচ্

সঞ্জীব চট্টোপাধ্যায়

নিজেকে সবাই সুন্দর দেখতে চায়। সুন্দর না হলেও মনে করে, আমি কী কম সুন্দর। যার মাথায় বিশ্বজোড়া টাক, তার বাড়ির বৈঠকখানায় সুন্দর একটি ছবি ঝুলছে। ভালো করে দেখলে বুঝতে অসুবিধে হয় না—ছবিটি সেই টাকের অধিকারীরই। জিগ্যেস করলুম, 'ছবিটি নিশ্চয় আপনার যৌবনের।' ভদ্রলোক বললেন, 'না, না, সম্প্রতি তোলা'। আমি মাথার দিকে তাকাচ্ছি, ছবির দিকে তাকাচ্ছি। বুঝতে পারছি না, ব্যাপারটা কী। ছবিতে একমাথা চুল অথচ মানুষটির মাথা জোড়া টাক। রহস্য উন্মোচনের জন্যে প্রশ্ন করলুম, 'উইগস পরেছেন বুঝি।'

ভদ্রলোক হেসে বললেন, 'সামান্য খরচেই হয়ে গেছে স্যার।'

'কীরকম?'

'একে বলে টাচ।'

'টাচ মানে।'

'প্রথমে আমার একটা এই ছবি তোলালুম। পরিপূর্ণ টাক সমন্বিত বেলের মতো মাথা। ফেলে দিলুম আর্টিস্টের কাছে, বলে দিলুম চুলের ডিজাইন। মেরে দিলে টাচ। তৈরি হল একটা নেগেটিভ প্রিন্ট। বেরিয়ে এল হিরো। একটা উইগের দাম জানেন।

এই হল টাচের যুগ। দুটো চলন্ত গাড়ি। একটা আর একটাকে শুধু টাচ করে গেল। গড়িয়ে খাদে—হতাহতের সংখ্যা কুড়ি। একটা কাজ আদায় করতে হবে, একটু ভালোবাসার 'টাচ'। স্বার্থ মিটে গেলে মারো লাথি। এমন কেউ মারা গেছেন, যাঁর মৃত্যুতে একটু হাপুস হতেই হয়, নয়তো বলবে পাঁচজনে—ব্যাটা জানোয়ার, বাপ মারা গেল চোখে জল নেই, সঙ্গে সঙ্গে, একটু পেঁয়াজের টাচ। সিনেমার মৃত্যুদৃশ্যে নায়িকার চোখে গ্লিসারিনের টাচ।

বাসের ভিড়ে মহিলার গায়ে একটু টাচ লেগে গিয়েছিল গণ ধোলাইয়ে হাসপাতাল। ডাক্তারবাবু বুকে স্টেথিসকোপটা জাস্ট একটা টাচ করলেন, বেরিয়ে গেল একশো। গুরুকে সাষ্টাঙ্গে প্রাণিপাত, যথাযোগ্য প্রণামী। মাথাটা জাস্ট একটু টাচ করে দিলেন। তেমন, তেমন গুরু হলে, ওই এক টাচেই সমাধি। বাজারের ষাঁড় শিংটা একটু টাচ করে দিলে, তিনমাস বিছানায়।

সামান্য একটু মেকআপের টাচ। মহিলার বয়স কুড়ি কমে গেল। ঠোঁটের কোণে সামান্য একটু হাসির টাচ, ছেলেটা প্রেমে পড়ে গেল। ইস্ত্রির সামান্য টাচ হতে ফোসকা। প্রতিভার সামান্য টাচ সাধারণ অসাধারণ। শিল্পীর তুলির সামান্য টাচে ছবির নিষ্প্রাণ চোখে প্রাণ এসে গেল। পাকা রাঁধুনি অল্প একটু হিঙের ছোঁয়ায় পালংশাকের স্বাদ ফিরিয়ে দিলেন। নগ্ন বৈদ্যুতিক তারে সামান্য একটু টাচ—ভবসাগরের ওপারে।

সব শেষে ওস্তাদের ফিনিশিং টাচ। সেরা ওস্তাদ, ওস্তাদের ওস্তাদ ভগবান। মেরে দিলেন ফাইনালের টাচ। সব জারিজুরি শেষ। পড়ে রইল পেঁয়াজি। সোজা পগারপার।

সকল অধ্যায়
১.
কখগঘ
২.
মনোরঞ্জন অসুস্থ
৩.
নীপার বক
৪.
ফুল ফোটার আয়োজন
৫.
আমার বিয়ে
৬.
ট্রেন
৭.
মিলিটারি সিন্দুক
৮.
বত্রিশ নম্বর বিছানা
৯.
কাটলেট
১০.
অভয়ারণ্য
১১.
চলে যায়
১২.
শীর্ষ সম্মিলন
১৩.
যদি হই মুখ্যমন্ত্রী
১৪.
একদা 'একদিন'
১৫.
মৃত্যুর বয়স
১৬.
এক চড়েতেই রাজা
১৭.
অর্জুন
১৮.
সুন্দরী লেন
১৯.
দ্বিতীয় পক্ষ
২০.
সেই দিদি
২১.
ভালোবাসা মোরে ভিকিরি করেছে
২২.
চিড়িয়াখানা
২৩.
হনুমান টুপি
২৪.
দুই আর দুয়ে চার
২৫.
সন্ধানে কোনও ভালো ছেলে আছে
২৬.
ডা: অমৃত চৌধুরীর ডায়েরি
২৭.
কুকুরের ডাক্তারি
২৮.
পাঁচ বন্ধু
২৯.
ইঁদুর ও দাদু
৩০.
একটি মানুষ একটি বল
৩১.
দু:সাহসী দু-চাকা
৩২.
সব ভালো যার শেষ ভালো
৩৩.
পার ঘাট
৩৪.
কৃপা
৩৫.
সেতার
৩৬.
বোতাম
৩৭.
সুরঞ্জনা
৩৮.
গেল, গেল
৩৯.
বলদের গলায় গোড়ের মালা
৪০.
আর যা-ই করো,বিপজ্জনক রকমের বড়লোক হয়ো না
৪১.
ছদ্মবেশী
৪২.
চাঁদের আলো
৪৩.
বাঁদর
৪৪.
কোরা কাগজ
৪৫.
কোনওদিন শুনেছ,চোর এসে সাধ করে ধরা দিচ্ছে
৪৬.
বড়ি ও শ্বশুরমশাই
৪৭.
তাসের ঘর
৪৮.
দগ্ধ দরজা
৪৯.
গগনের মাছ
৫০.
তোয়াজ
৫১.
ফিরে আয়
৫২.
মাংস
৫৩.
পয়সা
৫৪.
বামুনের গরু
৫৫.
জলছাত
৫৬.
সাইডিং
৫৭.
শেষযাত্রা
৫৮.
বয়েসে
৫৯.
শেষ কুত্তা
৬০.
ছুটি
৬১.
অংশীদার
৬২.
কারণ
৬৩.
প্রেম
৬৪.
দু:খের আনন্দ
৬৫.
মা
৬৬.
ধড় আমার মুণ্ডু পাবলিকের
৬৭.
পুজোর আয়োজন সহজ নয়
৬৮.
'স্থান নেই কাল নেই পাত্র নেই'
৬৯.
লববর্ষের নকশা
৭০.
দক্ষিণ যেন বিলেত
৭১.
হাসি কোথায় হারিয়ে গেল
৭২.
শীত
৭৩.
গল্প লিখে কী বিপদ!
৭৪.
চিচিং ফাঁক
৭৫.
আগমনী
৭৬.
দেউলে হতেও রাজি
৭৭.
হারিয়ে গেল
৭৮.
কী জ্বালা
৭৯.
বেদনা
৮০.
বেঁচে থাকার সহজপাঠ
৮১.
প্রেম ও বিবাহ
৮২.
জীবন বেদ
৮৩.
জীবন দর্শন
৮৪.
নিজের ঢাক নিজে পেটালে
৮৫.
মরীচিকা
৮৬.
তোমার ম্যাও তুমি সামলাও
৮৭.
হাসতে মানা নেই
৮৮.
বাঙালির পুচ্ছ নৃত্য
৮৯.
যুগ যুগ জিও
৯০.
ভরাডুবি
৯১.
স্বভাব যখন অস্বাভাবিক
৯২.
ষষ্ঠীসংবাদ
৯৩.
নিমিত্তের ভাগী
৯৪.
ইচ্ছাপূরণ নগদে অথবা কিস্তিতে
৯৫.
দুই পুরুষে
৯৬.
সব জানা চাই
৯৭.
দুধের দাঁত
৯৮.
ছত্রিশটি বছর
৯৯.
বুনো ওল আর বাঘা তেঁতুল
১০০.
পদকে নই পদানত
১০১.
স্যাটা স্যাট
১০২.
গরু
১০৩.
ছাগল
১০৪.
বোকা পাঁঠা
১০৫.
হ্যাচাং করে কেতরে গেল
১০৬.
আমি আর তুমি
১০৭.
টাচ্
১০৮.
বেশ আছি রসে বসে
১০৯.
মেয়েদের ভাগ্য ফিরবে কবে!
১১০.
গিলে করা দম্পতি
১১১.
এটা কোন যুগ!
১১২.
জ্ঞানদা, মোক্ষদা
১১৩.
যাও পাখি
১১৪.
যোগসূত্র পটাং
১১৫.
কে উদার?
১১৬.
মান অপমান
১১৭.
পলায়ন নয় সম্মুখ সমর
১১৮.
আয়না
১১৯.
রোগ দুরারোগ্য
১২০.
গেল, গেল তবু যায় না
১২১.
নবীন বছরে প্রবীণ বাঙালি
১২২.
বিদায় পৃথিবী
১২৩.
বাতি জ্বলল, বাতি গলল, ভোর
১২৪.
মিলেনিয়াম
১২৫.
দীর্ঘ রজনী প্রভাত প্রায়
১২৬.
যাঁহা বাহান্ন তাঁহা তিপ্পান্ন
১২৭.
জীবনের কার্টুন
১২৮.
প্রেম-১
১২৯.
প্রেম-২
১৩০.
প্রতিষ্ঠিত প্রেম
১৩১.
ছেলে যেন মাছ
১৩২.
পুজোর বাজার
১৩৩.
কী চাই! (১)
১৩৪.
কী চাই! (২)
১৩৫.
ফুটবল
১৩৬.
এক দানা চাল
১৩৭.
মরিতে চাহি না আমি
১৩৮.
বিউটি পারলার
১৩৯.
ইংলিশ মিডিয়াম
১৪০.
সাগর
১৪১.
বাউল
১৪২.
জ্ঞান
১৪৩.
গৃহসুখ শাস্ত্র
১৪৪.
আশা
১৪৫.
বিশ্বাস
১৪৬.
স্বীকারোক্তি
১৪৭.
ভূতের সঙ্গে গল্প
১৪৮.
আর বোলো না ভাই!
১৪৯.
আজও দাঁড়িয়ে আছি
১৫০.
ইনকিলাব জিন্দাবাদ
১৫১.
শেয়ালেও কামড়ে দিতে পারে
১৫২.
জীবনের জাতীয় সঙ্গীত
১৫৩.
মেয়েদের সৌন্দর্য
১৫৪.
বাস-মিনিবাসের লাইনেঘোষ, বোস, মিত্তির
১৫৫.
ফরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, ফরে ফরে
১৫৬.
বাঁচতে ইচ্ছে করে না
১৫৭.
মৃত্যু একটা ড্রপসিন
১৫৮.
শান্তির সহজপাঠ
১৫৯.
বুদ্ধুকা দেশমে ধুর্তুকা রাজ
১৬০.
সকাল সকাল ভোট দিন
১৬১.
অনুসন্ধান
১৬২.
পকেটমারি
১৬৩.
কোথাকার জল কোথায় গড়ায়
১৬৪.
সবচেয়ে ভীতিপ্রদ মদতপুষ্ট কিছু মানুষ
১৬৫.
বেঁচে থাকার বিশ্রী ভয়টা আর নেই
১৬৬.
প্রেম শিকল পরায়, সংসারে ঢোকায়
১৬৭.
ভগবান হেরে গিয়েছেন
১৬৮.
যত দোষ নন্দ ঘোষ
১৬৯.
বাড়িওয়ালা
১৭০.
প্রেসার কুকার
১৭১.
সাত টাকা বারো আনা
১৭২.
আমার ভূত
১৭৩.
ভূমিকা
১৭৪.
ন্যাড়ার বেলতলা
১৭৫.
আজ আছি কাল নেই
১৭৬.
ট্রিটমেন্ট
১৭৭.
দিন আনি দিন খাই
১৭৮.
লেপ
১৭৯.
শাপে বর
১৮০.
স্পেশাল অফিসার
১৮১.
বিলিতি বাঁশ
১৮২.
টেলিফোন
১৮৩.
খ্যাঁকশিয়াল
১৮৪.
পি. এ.
১৮৫.
জরদগব
১৮৬.
মাসি
১৮৭.
গরলপুত্র
১৮৮.
শশধর হাকসলি অ্যান্ড গুজ
১৮৯.
চিন্তা
১৯০.
তুমি আমার আমি তোমার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%