সঞ্জীব চট্টোপাধ্যায়

ক পুরুষ। খ মহিলা।
ক আর খ-য়ে সংসার সাজাল ২২ শে মাঘ
১৩৯০। ২৩ শে চৈত্র ১৩৯১ গ এল খ-য়ের
কোলে। গ ছেলে।
৯১-তে সংসার দাঁড়াল ক খ গ।
দিনের পর দিন যায়, আর কিছু হয় না।
ক সকালে বাজার যায়, খ রাঁধে। গ কাঁদে।
ক অফিসে যায়। খ গ-কে নিয়ে খেলা করে।
ক রাতে ফিরে আসে। খ-কে আদর করে। গ-কে
আদর করে। খ ফিসফিস করে বলে, একটা ঘ এলে
ভালো হত। ক বলে, না। ছোট পরিবার
সুখী পরিবার।
রবিবার ক বাজার থেকে গলদা চিংড়ি নিয়ে এল।
খ মালাইকারি বানাল। রাতে খ-য়ের ফুডপয়েজনিং।
সকালে খ শেষ। পড়ে রইল ক আর গ।
বছর না ঘুরতেই ক ঘ-কে ঘরে নিয়ে এল।
পরের বছরেই ঘ-য়ের কোলে এসে গেল মেয়ে ঙ।
সংসারে ক গ ঘ ঙ। কেমন যেন ছন্দপতন। খ নেই।
তবু চলতে লাগল ক গ ঘ ঙ-র সংসার।
ক আছে খ নেই।
কি খ আছে ক নেই।
কি গ আছে ঙ নেই।
কগ, ঘক, ঙক, ঘঙ, কঙ সংসার জুড়ে
সহস্ররকম জুটি। নিখুঁত কি কিছু হয়!
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন