চণ্ডী লাহিড়ী
১৮৬৪ সাল। আইল অব উইট (Isle of Wight) দ্বীপে বহু বিখ্যাত ব্যক্তির আনাগোনা। কবি টেনিসনও গিয়েছেন। খাবার টেবিলে পাঞ্চ পত্রিকা-র কপি দেখলেন। তাতে টেনিসনের একটি বিখ্যাত কবিতার প্যারোডি ছাপা হয়েছে। কবি-পত্নী এমিলি খুবই চটে গেলেন। টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন পাতাটি। টেবিলে উপস্থিত অনেকের নজর তাঁর দিকে। এবার এমিলি ছেঁড়া পাতাগুলি গিলে ফেললেন।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন