চণ্ডী লাহিড়ী
এখন বিশুদ্ধ পানীয় জলের সংকট চরমে। বোতলে সিল করা নানা কোম্পানি বাজারে নেমেছে বিশুদ্ধ পানীয় জল বিপণনের জন্য। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বৈষ্ণবচরণ শেঠ ছিলেন কলকাতার বিখ্যাত ব্যবসায়ী এবং সামান্য ব্যক্তি। বৈষ্ণবচরণ শেঠ ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির চার পুরুষের এজেন্ট। তিনি জাহাজী কারবারে বিপুল অর্থ উপার্জন করলেও বিশুদ্ধ গঙ্গার জল সিল করে বিক্রয়ার্থ দূরে রাজা-মহারাজাদের কাছে পাঠাতেন। বিশুদ্ধ গঙ্গাজল দেবদেবীর পূজার জন্য লাগে। দূরে বসবাসের ফলে যেসব জল দেবপূজার জন্য পেতেন তাতে ভেজাল থাকাই স্বাভাবিক। যেসব বাড়িতে নারায়ণশিলা আছে বা নিত্য শিবপূজা আছে সেখানে তো গঙ্গাজল লাগবেই বৈষ্ণবচরণ বসাক গঙ্গাজল বোতলে বা তাম্রপাত্রে ভরে সিল করে রামনাদের মহারাজা, সোমনাথ এবং দারকাতীর্থে পাঠাতেন। এতে একদিকে পুণ্য, অন্যদিকে অর্থোপার্জন দুটোই হত।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন