চণ্ডী লাহিড়ী
ইহুদিদের প্রতি হিটলার এত নির্মম হয়েছিলেন কেন? এ নিয়ে একহাজার মত আছে। একটি হল অসউইজের অগ্নিকুন্ডে হাজার হাজার ইহুদিকে পুড়িয়ে মারলেন কেন? অনেকেই এর উত্তর খুঁজেছেন। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা গ্রন্থপাঠে জানা যায় যে তাঁর মা ক্লারার বক্ষদেশে ক্যানসার হয়। ড. এডওয়ার্ড ব্লোচ নামক এক ইহুদি ডাক্তার তাঁর চিকিৎসা করেন। বিষপ্রয়োগ করে এই চিকিৎসা হয় এবং হিটলারের মা মারা যান। বইটির নাম নয়-নভেম্বর। ১৯০৭ এ ক্লারা মারা যান। বয়স মাত্র ৪২ যখন হিটলারের বয়স মাত্র ১৮ বছর। ড. ব্লোচ অস্ট্রিয়া থেকে আমেরিকা যান এবং সেখানে তাঁর দেহান্ত ঘটে।

১৯১৮ সালের নয় নভেম্বর ওয়াইমার বিষবেলিকের জন্ম হয়। সেই জন্য বইটির নাম ‘নয় ৯ নভেম্বর’।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন