চণ্ডী লাহিড়ী
পাগল ও প্রতিভার মধ্যে ব্যবধান একটি সূক্ষ্ম সুতোর। বিহারের অঙ্কে সুপন্ডিত বশিষ্ঠনারায়ণ সিং শেষজীবনে পূর্ণ উন্মাদ হয়ে যান। আমেরিকার নাসায় তিনি উচ্চ পদাধিকারী ছিলেন। পেশাগত কাজে অধিকতর মনঃসংযোগের জন্যই বশিষ্ঠনারায়ণ উন্মাদ হয়ে যান। বিয়ে করেননি। আমেরিকায় বাস করলেও আসলে তিনি ভারতীয় নাগরিক। সেজন্য উন্মাদ হয়ে যাওয়ার পর তাঁর চিকিৎসার উদ্যোগ নেয়নি কেউ।
মার্কিন অঙ্কবিদ জন ন্যাসও একসময় পূর্ণ উন্মাদ হয়ে যান। স্ত্রীকে ডিভোর্স করলেও স্ত্রী নিজে উদ্যোগী হয়ে তাঁর চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। মজার কথা হল জন ন্যাস যা-কিছু চেয়েছিলেন সবই গণিতকে কেন্দ্র করে। গণিতের পুটনাম কম্পিটিশনে শ্রেষ্ঠ হতে। পারেননি। ফিল্ডস মেডাল—তাও পাননি। নোবেল পুরস্কার পেলেন এমন একটি বিষয়ে যেটি তিনি আশা করেননি। নোবেল পেলেন অর্থনীতিতে। মাত্র ৩১ বছর বয়সে মানসিক ভারসাম্য হারালেন। দশবছর একনাগাড়ে চিকিৎসা চলল। স্ত্রী অ্যালিসিয়াকে শত্রু ভাবতে থাকলেন। ডিভোর্স করলেন তাকে। কিন্তু স্ত্রী তাঁকে ছাড়েননি।
উন্মাদ অবস্থায় কোনোদিন সামান্য অঙ্কও কষেননি। কিন্তু হঠাৎ একদিন, তাঁর মাথায় অঙ্ক এসে ভর করল। আবিষ্কার করলেন গেম থিয়োরি। সঙ্গে সঙ্গে অর্থনীতি ও পদার্থবিদরা সেই গেম থিয়োরি কাজে লাগালেন। এবার মিলল নোবেল। অঙ্ক— তবে তার অধিক ব্যবহার অর্থনীতিতে। সেজন্য জন ন্যাসকে (১৯৯৪) দেওয়া হল অর্থনীতির নোবেল।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন