চণ্ডী লাহিড়ী

বুদ্ধদেব বসুর কবিখ্যাতি তখন উচ্চচূড়ায়। সমর সেন তখন কোনো কবিতাই লেখেননি। তবে সাহিত্যচর্চার পথে প্রথম পা রাখতে প্রয়াসী। বুদ্ধদেব লিখেছেন—এক গ্রীষ্মের সকালে আমার ঘরে এল এক ক্ষীণাঙ্গ ছেলে—প্রায় বালক, সবে পা দিয়েছে যৌবনে—গায়ের রং হলদে ঘেঁষা ফরসা, ঠোঁটে গোঁফের ছায়া, চোখে চশমা—গালে একটি ব্রণের ওপর এক ফোঁটা চুন লাগানো। কিছুমাত্র ভূমিকা না করে বলল, ‘আমি আপনার ‘শাপভ্রষ্ট’ কবিতার একটি ইংরেজি করেছি—আপনি দেখবেন?’ পান্ডুলিপিতে তার নাম দেখলাম—সমর সেন। ঠিকানা বেহালার দীনেশচন্দ্র সেনের বাড়ি। স্কটিশ চার্চে আই.এ. পড়ছে, দীনেশচন্দ্র তার দাদু হন—আমার প্রশ্নের উত্তরে সংক্ষেপে এই দুটি তথ্য জানিয়ে সেমুহূর্তকাল পরে বিদায় নিল। তরজমাটি পড়ে চমক লাগল আমার। এত অল্প বয়স অথচ ইংরাজি ভাষায় তার দখল অসামান্য। কবিতার দিকে মনের টান আছে বোঝা যায়।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন