চণ্ডী লাহিড়ী
জন ডালটন (১৭৬৬-১৮৪৪) আধুনিক পরমাণু গবেষণার জনক। বিজ্ঞানচর্চায় তিনি ছিলেন উৎসর্গীকৃত প্রাণ। ১৮৩২ সালে অক্সফোর্ড থেকে তিনি ডক্টরেট হন। সেকালের নিয়মানুসারে স্বয়ং ব্রিটিশ সম্রাটের হাত থেকে ডিগ্রি নিতে হত এবং গাউন পরে আনুষ্ঠানিকভাবে। সম্রাট চতুর্থ উইলিয়ামের সামনে তাঁকে হাজির হতে হবে। কিন্তু লাল গাউন তিনি পরতে চান না। তিনি কোয়েকার। আনুষ্ঠানিক কোনো ধর্মে তিনি বিশ্বাসী নন। অথচ ডিগ্রি নিতে হলে লাল গাউন তাঁকে পরতেই হবে। তিনি রটিয়ে দিলেন তিনি কালার-ব্লাইণ্ড— রং চিনতে পারেন না। এটি চোখের রোগ—বর্ণান্ধতা সারে না। কোয়েকাররা যখন প্রশ্ন তুললেন, লাল-গাউন পরলেন কেন? ডালটন জবাব দিলেন— না তো। আমি তো ছাই রং-এর গাউন পরেছি।

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন