চণ্ডী লাহিড়ী
ইংরেজি ভাষা ও সাহিত্যের ক্রমোন্নতির মূলে যে দুটি গ্রন্থের অবদান সর্বাধিক তাদের একটি হল শেকসপিয়রের রচনাবলি এবং বাইবেল। বিশেষত নানা দোষত্রুটি অশ্লীল শব্দবর্জিত সম্রাট জেমসের অনুমোদিত যে বাইবেল, সেই বাইবেল প্রায় অপরিবর্তিতভাবে আজও চলছে। এর আগে বাইবেলের অনেক কাহিনি ছিল নেহাতই গল্প। লোকের মুখে মুখে প্রচারিত নানা কাহিনিকেই বাইবেল বলে চালানো হত।
রিফর্মেশন আন্দোলনের হোতা মার্টিন লুথার নিজে ওল্ড টেস্টামেন্ট অনুবাদ করেছিলেন জার্মান ভাষায়। এবং পাদরি ইরাসমাস প্রচলিত বই থেকে বাছাই করা কিছু গল্প এবং লাটিনে অনুবাদ করেন। কালক্রমে মুদ্রাযন্ত্র আবিষ্কারের এবং মুদ্রণব্যবস্থার প্রসারের ফলে এইসব ল্যাটিন থেকে অনূদিত বাইবেল জনমনে প্রভাব ফেলতে শুরু করে।

William Tyndale
প্রথম ছাপার অক্ষরে ইংরেজি ভাষায় লিখিত বাইবেল প্রকাশ করেন উইলিয়াম টিনডেল (William Tyndale)। কিন্তু ব্রিটেনে নয়। একটি ইংরেজি ভাষায় হলেও জার্মানির ওয়র্মস শহরে ওল্ড টেস্টামেন্টের অনুবাদ হিসেবে প্রকাশিত হয়। গোপনে টিনডেলের এই অনুবাদ ইংলণ্ডে প্রবেশ করে। যেহেতু মার্টিন লুথারের কর্মস্থল ওয়র্মস শহরে এটি প্রচারিত হয়েছিল এবং সহজ সরল ইংরেজি ভাষায় ছিল রচিত, সেহেতু ইংলণ্ডের রোমান ক্যাথলিকরা এই বইটিকে সুনজরে কোনোদিন দেখেনি। Ekklesia শব্দটির অর্থ চার্চ অন্তত দীর্ঘদিন এই অর্থেই চলছিল টিনডেল যে-কোনো ‘জনসমাবেশ’ অর্থে শব্দটি প্রয়োগ করলেন, চার্চ মানেই একজন পাদরি থাকবে। কিন্তু জনসমাবেশে পাদরি না থাকলেও চলতে পারে। টিনডেলকে খুন করা হয়েছিল। তবু তাঁর তৈরি গ্রিক-ল্যাটিন প্রভাববর্জিত দেশি গ্রাম্য ইংরেজিতে রচিত বাইবেল আজও জনসমাদৃত। ১৫৮৫-তে সর্বাঙ্গসুন্দর বাইবেলটি প্রকাশ করেন মাইলস কভারডেল (Miles Coverdale) এবং এটিও তৈরি হয় টিনডেলের বাইবেলের ওপর নির্ভর করেই।
১৬০৪ সালে রাজা প্রথম জেমস বিশিষ্ট পন্ডিতদের ডেকে নতুন নির্ভরযোগ্য বাইবেল রচনার নির্দেশ দেন। অক্সফোর্ড-কেম্ব্রিজ দুই বিশ্ববিদ্যালয়ের পন্ডিতেরা সমবেত হয়ে এই বাইবেল অনুবাদ করেন এবং ৫০জন বিশিষ্ট ব্যক্তি এঁদের সাহায্য করবেন।
আজও ব্রিটেনে যে বাইবেল চলছে সেটা যে রাজা ১ম জেমসের নির্দেশিত এটা অনেকেই জানে। সেটা যে অনুবাদ এটা জানেন না।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন