চণ্ডী লাহিড়ী
রাজার সঙ্গে এক পাদরির ঝগড়া থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উৎপত্তি। ইংলণ্ডের রাজা তখন সেকেণ্ড হেনরি। পাশের দেশ ফ্রান্সের রাজধানী প্যারি শহরের বিশ্ববিদ্যালয়ের বিশ্বব্যাপী নামডাক। লণ্ডন থেকে প্রতি বছর কয়েকশো ছাত্র সেখানে পড়তে যায়। টমাস বেকেট তখন লণ্ডনের আর্চ বিশপ। রাজতন্ত্রের সঙ্গে যাজকতন্ত্রের বিরোধ তখন চরমে। চার্চ চলবে রাজার নির্দেশে—যাজকের হুকুম কখনোও শেষ কথা নয়। এই ঝগড়ায় আর্চ বিশপ বেকেটের পাশে গিয়ে দাঁড়ালেন ফ্রান্সের রাজা।
ব্রিটেনের রাজা সেকেণ্ড হেনরি হুকুম জারি করলেন, প্যারি বিশ্ববিদ্যালয়ের সব ব্রিটিশ ছাত্রকে এখনই দেশে ফিরতে হবে। রাজকীয় আদেশে অক্সফোর্ডে শুরু হয়ে গেল নতুন বিশ্ববিদ্যালয়। অক্সফোর্ডে একটি চার্চ আগেই ছিল, সেখানে কিছু বিদ্যাচর্চা হত। ছাত্রদের অধিকাংশ প্যারি ছেড়ে প্রথমে অক্সফোর্ডে আশ্রয় নেয়। হাতে তেমন সময় নেই। রাজা আদেশ দিলেন—ছাত্ররা ওখানেই থাকবে। ওখানেই নতুন বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন