চণ্ডী লাহিড়ী
আর্ল অব স্যাণ্ডুইচ জন মন্টেগু (১৭৬২) তাস নিয়ে জুয়ো খেলায় খুব ব্যস্ত ছিলেন। রাত অনেক। খাবার চাইলেন। ভৃত্য জানালেন, সব শেষ। পড়ে আছে দু-পিস পাঁউরুটি, একটি চিজ এবং সামান্য একটু মাংস।
তাতেই চলে যাবে। দু-পিস পাঁউরুটির মধ্যে মাংসের টুকরো দিয়ে রাতের খাবার সারলেন। খুব সুস্বাদু মনে হল। পরদিন বন্ধুদের ডেকে সেই শুকনো খাবার খাওয়ালেন। তাদেরও খুব পছন্দ। স্যাণ্ডুইচ নামটা যুক্ত হল নতুন খাবারটির সঙ্গে।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন