চণ্ডী লাহিড়ী

বিখ্যাত ঔপন্যাসিক নবোকভ তাঁর বিখ্যাত উপন্যাস (লোলিটা) লিখে নিন্দা ও খ্যাতি দুটোই সমপরিমাণে পেয়েছিলেন। লোলিটা এক কিশোরীকে কেন্দ্র করে উচ্ছৃঙ্খল যৌনতা নিয়ে লেখা। চলচ্চিত্রেও বইটি রূপান্তরিত হয়। অনেকেরই জানা নেই ঔপন্যাসিক নবোকভ ব্যক্তিগত জীবনে প্রজাপতি-বিশেষজ্ঞ ছিলেন। প্রজাপতি-বিশেষজ্ঞদের একটি বিশেষ নাম আছে—লেপিডোপটেরিস্ট। নবোকভের উপন্যাস লোলিটা-র নামে এক বিশেষ প্রজাতির প্রজাপতির নামকরণ হয়েছে Madeleinam Lolita। না, নবোকভ শৌখিন পতঙ্গচর্চা করতেন না। হাভার্ডে প্রাণীতত্ত্ব বিভাগে প্রথম জীবনে অধ্যাপনা করেছেন। প্রজাপতি নিয়ে তাঁর গবেষণাপত্র সেসময় প্রশংসিত হয়েছে।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন