চণ্ডী লাহিড়ী
শুরুর দিকে বড়োদিন পালিত হত ৬ জানুয়ারি। ১৫৮২ সালে পোপ গ্রেগরি দ্য থাটিনথ খ্রিস্টিয় বর্ষপঞ্জীর সংস্কার করেন এবং খ্রিস্টীয় যুগের সন তারিখের বছর থেকে দশটি দিন ছাঁটাই করেন। আরও পরে ইংলণ্ডের বর্ষপঞ্জীর নতুন ধারা গৃহীত হলে বাদ দেওয়া হল আরও একটি দিন। অর্থাৎ মোট এগারোটি দিন বাদ গেল। ফলে এতাবৎকালের ৬ ডিসেম্বর থেকে বড়োদিন শুরু হল ২৫ ডিসেম্বর।

যিশুর আগে বেথেলহেমে ছিল পৌত্তলিক ধর্ম। পৌত্তলিকরা শনির পূজা করত। শনি পূজার উপকরণ ছিল শীতকালে সামান্য যেটুকু সবুজ পাতা মেলে তাই দিয়ে শনির মন্দির সাজানো। যিশুর জন্মদিনে পৌত্তলিকদের এই অংশটুকু এসে গেছে। ইউরোপে যখন বড়োদিন পালিত হত শুরু করল তখন পাইন গাছ এসে গেল।
সান্টা ক্লজ এসেছে শিশুদের অতিপ্রিয় সেন্ট নিকেলাস থেকে তিনিই শিশুদের মনোমত উপহার দেন মোজায় ভরে।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন