চণ্ডী লাহিড়ী
লেখার খাতায় বা পাতায় সর্বপ্রথম জিজ্ঞাসাচিহ্ন ব্যবহার করেছিলেন কে? পঞ্চদশ শতকের বহু গ্রন্থেই জিজ্ঞাসার ব্যাপারটা লিখে প্রকাশ করা হয়েছে। কোনো চিহ্ন ব্যবহার করা হয়নি। গ্রিক লাতিন বা ভারতীয় পুঁথিতেও জিজ্ঞাসা চিহ্নের ব্যবহার ছিল না। ইটালিয়ান হস্তলিপিবিদ আলডুস মালটিভাস (Aldus Multivus 1450-1515) প্রথম জিজ্ঞাসা চিহ্ন ব্যবহার করেন পুঁথিতে। মুদ্রিত গ্রন্থে এসেছে অনেক পরে। বাংলা পান্ডুলিপিতে কমা, সেমিকোলন, ইনভার্টেড কমা এসব প্রবর্তন করেন বিদ্যাসাগরমশাই।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন