চণ্ডী লাহিড়ী

তখন কেনিয়ার প্রেসিডেন্ট জেমো কেনিয়াট্টা। সাধারণত সবার সঙ্গে ভদ্র আচরণ করেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট হুবার্ট হামফ্রি কেনিয়া সফরে এসেছেন। সরকারি ভোজসভা।
একজন ওয়েটার ভিড়ের মধ্যে টাল সামলাতে না পেরে প্রেসিডেন্ট জেমো কেনিয়াট্টার ধবধবে সাদা পোশাকে স্টিউ ফেলে দিলেন। জেমো তৎক্ষণাৎ এক ঘুঁসিতে সেই ওয়েটারকে ফেলে দিলেন মাটিতে। সেই ভোজসভায় উপস্থিত এক মার্কিন সাংবাদিক ভূপাতিত ওয়েটারের ছবি তুলতে গেলেন। কেনিয়াট্টা তাকে বললেন, ‘তোমার জন্যও একটি ঘুসি রেখে দিয়েছি।’
সাংবাদিকটি ক্যামেরা আবার ঝুলির মধ্যে পুরে রাখলেন।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন