চণ্ডী লাহিড়ী
এখন যাকে র্যাগিং বলা হয়, তারও শুরু অক্সফোর্ডে। দু-দল ছাত্রের মধ্যে তর্কাতর্কি থেকে হাতাহাতি ছিল নিত্য ঘটনা। অক্সফোর্ডের ক্যাম্পাস-রায়ট প্রায়ই সংবাদের শিরোনাম হত। এছাড়া অক্সফোর্ড তো কেবল বিশ্ববিদ্যালয় নয়। তার চারপাশে আছে বহু গ্রাম ও শহর। সেখানকার নাগরিকরা অক্সফোর্ডের অহংকারকে তেমন সুনজরে দেখতেন না। এখানে যে বিরোধ হত সেটা টাউন বনাম গাউন নামে গত শতকে খুবই মুখরোচক বিষয় ছিল।
গত শতকে ১৩৫৪ খ্রিস্টাব্দের সংঘর্ষ ছিল সব চেয়ে মারাত্মক। বেশ কিছু ছাত্র এই সংঘর্ষে মারা যায়। বিরোধের সূত্রপাত খাবার ঘরে অর্থাৎ ট্যাভার্নে। ঝগড়া বিশ্ববিদ্যালয় চত্বরের বাইরে ছড়িয়ে পড়ে এবং নগরবাসী ও ছাত্র উভয়পক্ষের কয়েকজন মারা যায়।
এরপর রাজকীয় এক আদেশে হাট, বাজার, হোটেল, লন্ড্রি সবই অক্সফোর্ডের মধ্যে চালু হয়।
পঞ্চদশ শতকে প্যারি বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ ছিল পঞ্চাশটি এবং ছাত্রসংখ্যা ছিল অন্তত বিশ হাজার।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন