চণ্ডী লাহিড়ী
ইতালি অভিযান করতে গিয়ে নেপোলিয়নের সৈন্যরা হেরে যায়। দল থেকে নেপোলিয়ন বিচ্ছিন্ন হয়ে একা একা পাহাড়ে আর জঙ্গলে ঘুরতে থাকেন। যেখানেই যান, শত্রুরা তাঁকে তাড়া করে। এভাবে পালাবার সময়, নেপোলিয়ন শত্রুদের তাড়া খেয়ে একবার এক ধোপাখানায় আশ্রয় নেন। সৈন্যরা যখন ধোপাখানায় তল্লাশি করতে এল, ধোপা ও ধোপানি নেপোলিয়নকে স্তূপীকৃত জামা কাপড়ের মধ্যে লুকিয়ে রাখল। নেপোলিয়ন আশ্রয় পেলেন। আহারাদিও পেলেন।

এরপর ইতিহাসের চাকা ঘুরে এল। নেপোলিয়ন সম্রাট হলেন। সিংহাসনে আরোহণের দিন মনে পড়ল ধোপা-ধোপানির কথা। মন্ত্রী মারফৎ ডেকে পাঠালেন তাদের।
ধোপা ও ধোপানি জীবনে রাজবাড়ি দেখা দূরের কথা, শহরেই আসেনি তারা। নেপোলিয়ন যে ফ্রান্সের সম্রাট হয়েছেন এটা তারা বিশ্বাসই করতে পারছে না। তবু সম্রাট নেপোলিয়ন তাদের যথেষ্ট উপহার দিয়ে সম্মানিত করেছিলেন। এই ধোপা ও ধোপানিকে নেপোলিয়ন তাদের গ্রামের মালিক করে দেন।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন