চণ্ডী লাহিড়ী

সেতারি রবিশংকর তাঁর গুরু আলাউদ্দিন খাঁ সাহেব সম্পর্কে বলতে গিয়ে একটি ঘটনার কথা উল্লেখ করেছেন। স্বভাবে আলাউদ্দিন খাঁ ছিলেন খুবই রাগী। পুত্রসম ছাত্রদের যেমন প্রবল স্নেহ করতেন তেমনই কোথাও গাফিলতি দেখলে সহ্য করতেন না। তাঁর রাগ ছিল অতিবিপজ্জনক। সুরদাস নামক একটি অন্ধ ছেলে অনেক চেষ্টা করেও তবলায় সামান্য এক ‘টকরা’ তুলতে পারল না। বাবা দু-বার দেখিয়ে দিলেন। তার পর গেলেন রেগে। হাতের কাছে কিছুই না পেয়ে তবলা পেটাবার হাতুড়ি দিয়েই ছেলেটাকে পেটালেন। সেজন্য ছাত্রটিকে হাসপাতাল যেতে হল। বাবার রাগ পড়ে গেল। পরবর্তী ছ-মাস দুধ আর ফল নিয়ে রোজ হাসপাতালে যেতে লাগলেন।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন