চণ্ডী লাহিড়ী
গণিতজ্ঞ কাসনার অঙ্ক নিয়ে খেলা করতে ভালোবাসতেন। দশের শতগুণ ক্ষমতাসম্পন্ন একটি সংখ্যা আবিষ্কার করে ছাত্রদের সেটা জানালেন। সমস্যা হল এই যে নতুন সংখ্যা আবিষ্কার করলেন, এর নামকরণ তো করতে হবে। ভাবলেন অনেক। মনের মতো নাম পেলেন না। ডাকলেন খুব ছোটো বাচ্চা নাতিকে। ঠাট্টা করে বললেন—বলো, কী নাম দেব? বাচ্চা তার আধফোটা কন্ঠস্বরে বলল, Googol। শব্দটি অর্থহীন। কিন্তু কাসনারের খুব পছন্দ। তিনি ১০/১০০ নতুন অঙ্কের নাম দিলেন গুগল। সেই নামেই এই সংখ্যাটি বিজ্ঞানী মহলে আজও চলছে।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন