চণ্ডী লাহিড়ী
মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীন হবার পর ফ্রান্স সেই স্বাধীন দেশকে উপহার দেয় স্ট্যাচু অব লিবার্টি। এই বিশাল মূর্তিটি সেদেশে পৌঁছালেও যে স্তম্ভের ওপর সেটি বসানো হবে সেটি বানাবার টাকা নেই। অথচ মূল্যবান স্ট্যাচুটি তো মাটিতে পড়ে থেকে নষ্ট হতে পারেনা।
যোশেফ পুলিৎজার তখন The World পত্রিকার সম্পাদক। তিনি তাঁর পত্রিকার মারফৎ পাঠকদের কাছে অর্থ সাহায্যের আবেদন রাখলেন—
That the statue had been given to the people of the United States by the people of France. ‘The people’s paper’ now appeals to the people to come forward and raise the money.

এই আবেদনে বিপুল সাড়া পাওয়া যায়। মাত্র পাঁচ মাসে একলক্ষ ডলার উপহার পৌঁছায়। আর সেই অর্থে তৈরি হয় যে ভিত্তিস্তম্ভ (১৮৮৫) তারই ওপর আজ দাঁড়িয়ে আছে স্ট্যাচু অব লিবার্টি।
প্রসঙ্গত স্মরণীয় যোশেফ পুলিৎজার আমেরিকার কেউ ছিলেন না। ভাগ্যান্বেষণে সেদেশে যান। তিনি হাঙ্গেরির নাগরিক। তাঁর নামাঙ্কিত পুলিৎজার পুরস্কার সেদেশে সাংবাদিকতায় আজও সর্বোচ্চ পুরস্কার হিসেবে গণ্য।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন