চণ্ডী লাহিড়ী
অনেকের ধারণা, মিশরে পিরামিডের মধ্যে মমি পাওয়া যায়। দু-একটি ব্যতিক্রম থাকলেও ধারণাটি ভ্রান্ত। সেদেশের প্রধান দশটি পিরামিডের মধ্যে বৃহত্তমটির নাম গ্রেট পিরামিড। তৈরি হয়েছিল খ্রিস্ট পূর্ব ২৭০০ থেকে ২৫০০ সালের মধ্যে। এর মধ্যে কোনো মমি মেলেনি। এর যে অংশটি এখনও অনাবিস্কৃত, সেখানেও রোবট পাঠিয়ে দেখা হয়েছে কোনো মমি নেই। এই গ্রেট পিরামিড তৈরি করতে সময় লেগেছিল ২০ বছর। মমিদের বেশির ভাগ পাওয়া গেছে পার্শ্ববর্তী সাককারা মরুভূমিতে। মিশরের যত্রতত্র মমি পাওয়া গেছে বালি বা ঢিপি খুঁড়ে। কবরের নিচে। পিরামিডের মধ্য থেকে নয়।
পিরামিড নিয়ে এখনো গবেষণার শেষ নেই। এখনও অনেক বিশ্বাস করছেন, মরুভূমিতে ঝড়ে ও ভূকম্পনে যাতে অকারণে লোকক্ষয় না হয় সেজন্য পিরামিড ছিল আশ্রয়। রাজা বা রানি নিজেরাও আশ্রয় নিতেন। যাঁরা মারা যেতেন তাঁদের মমি করে রেখে দেওয়া হত। (দেশ, ২.৬.০৭)
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন