চণ্ডী লাহিড়ী

ব্রিটেনের প্রিন্সেস ডায়ানা ফ্রান্সে এক মোটর দুর্ঘটনায় ১৯৯৭ সালের ৩১ আগস্ট মারা গেলেন। মারা যান ব্রিটেনের সর্ববৃহৎ দোকান হ্যারডের মালিক ডোডি আল ফাদ ও গাড়ির চালক। সেজন্য একটু কেচ্ছার গন্ধ ছিল। ফটোগ্রাফার এঁদের গাড়ির পিছু ধাওয়া করে। একটি টানেলের মধ্যে দুর্ঘটনা ঘটে। প্রিন্সেস মারা যান। এই সময় সংবাদপত্রে পাপারাজি (Paparazzi) শব্দটি খুব শোনা যেত। যাঁরা ভি-আই-পি তাঁদের প্রতিটি চলাফেরার ওপর ফটোগ্রাফারদের নজর। এই ফটোগ্রাফাররা না থাকলে প্রচারের আলোয় থাকা যায় না। পাপারাজি তাড়া করলে বুঝতে হবে তাঁরা প্রকৃতই বিখ্যাত, পাপারাজি শব্দটি নতুন। কোথা থেকে এল? লাডলসি ভিটা ছবিতে এক ফটোগ্রাফারের নাম পাপারাজো (Paparazzo)। এই চরিত্রটির অনুকরণে সাংবাদিক ও আলোকচিত্রীরা বিখ্যাত ব্যক্তিদের পিছনে ছুটলে তাকে পাপারাজি বলা হয়। ভারতীয় সংবাদপত্রে এই পাপারাজি শব্দটি প্রিন্সেস ডায়ানার দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে চালু হয়ে যায়।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন