চণ্ডী লাহিড়ী
তখন মেক্সিকোয় এক বিখ্যাত সিনেমার শ্যুটিং চলছে। ছবির নাম Night of the Iguana। দিকপাল অভিনেতা-অভিনেত্রী এই ছবিতে অংশ নিচ্ছেন। ছবির প্রযোজক রে স্টার্ক (Ray Stark) সবাইকে এক ভোজসভায় ডাকলেন। আহারাদির ফাঁকে রে প্রশ্ন করলেন— জীবনে যদি একটি মাত্র ইচ্ছা পূরণ করার সুযোগ পান, কোন ইচ্ছা আপনি পূরণ করতে চাইবেন?
রিচার্ড বার্টন বললেন, অ্যাডভেনচার
এলিজাবেথ টেলর—ওয়েলথ টাকাপয়সা
আভা গার্ডেনার—স্বাস্থ্য
ডেবোরা কের—সুখ
পিটার ভির্টেল—সাফল্য
জন হাস্টন বললেন—বাঁচার ইচ্ছা
প্রযোজক রে স্টার্ক বললেন—এটাই আসল। বাঁচার ইচ্ছাটা চলে গেলে কিছুই কাজে লাগে না। স্বাস্থ্য, অর্থ, সুখ সব নির্ভর করে বাঁচার ইচ্ছার ওপর।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন