চণ্ডী লাহিড়ী
খুব ছোটো বাচ্চাদের লেখাপড়ার কথা উঠলে ‘মন্তেসরি’ কথাটি প্রায়ই এসে পড়ে। অথচ ‘মন্তেসরি’ কি সেটা অনেকেই জানি না। ইটালিতে ডা. মারিয়া মন্তেসরি প্রথমে ছিলেন শিশু-চিকিৎসক। শিশুদের লেখাপড়ায় উৎসাহিত করার জন্য তিনি এমন কিছু পদ্ধতি অবলম্বন করেন যা অচিরে সারাবিশ্বে গৃহীত হয়। ছোটোদের জন্য ছোটো চেয়ার, ছোটো টেবিল। বড়ো বড়ো ছবির বই এবং প্রচুর খেলার সামগ্রী থাকবে ক্লাসরূমে। আমাদের দেশের মতো সেকালে ইউরোপেও প্রহার ও বকুনি দিয়ে ছেলেদের লেখাপড়া শেখাবার চেষ্টা হত।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন