চণ্ডী লাহিড়ী

ইংরেজ আমলে কলকাতার বেশকিছু ধনী পরিবার নিজেদের মধ্যে কাঙালি ভোজনের প্রতিযোগিতা করতেন। ইংরেজ আমল। ধান, চাল এবং জমিদারির সৌজন্যে বিপুল নগদ অর্থ এইসব জমিদারের হাতে ছিল। সদর দরজার মাথায় দাঁড়িয়ে বাবুগর্মী হিন্দুস্থানী দারোয়ান মস্ত ঘন্টা বাজিয়ে জানান দিতেন— খাবার রেডি এবার আসতে পারো। কাঙালির সংখ্যা যতই হোক দশ জনই হোক বা দশহাজার জনই হোক— কুছ পরোয়া নেহি। কে কত খাবে চলে এস। ব্যতিক্রম মার্বেল প্যালেসের মালিক মল্লিকরা। এই পরিবার শুধু কলকাতাই নয় উড়িষ্যার জমিদারিতে নিজেরা গিয়ে প্রজাকল্যানে দান-ধ্যান করে এবং বাকি সম্পত্তি ট্রাস্টিবডির হাতে দিয়ে টাকা অপব্যয় করেন নি। এই পরিবারের দান-ধ্যান ছিল একেবারেই নি:স্বার্থ।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন