চণ্ডী লাহিড়ী
আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ইয়েল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছিল এলিহু ইয়েলের (Elihu Yale) নামানুসারে। কিন্তু ইয়েলের সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের কোনো প্রত্যক্ষ যোগ ছিল না। ইয়েল মাত্র তিন বছর বয়সে আমেরিকা ছেড়ে বাবা-মার সঙ্গে ইংলণ্ডে পা রাখেন। আর কোনো দিন সেদেশে যাননি। কটন মাথের ওই বিশ্ববিদ্যালয়ের সূচনাপর্বে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ব্রিটেনের বিখ্যাত ধনী এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রাক্তন গভর্নর এলিহু ইয়েলের কাছে সাহায্য প্রার্থনা করেন।

ইয়েল ছিলেন স্বভাব-কৃপণ। তিনি কিছু ধর্মগ্রন্থ, সম্রাট প্রথম জর্জের একটি তৈলচিত্র এবং মাত্র ২০০ পাউণ্ড কানেকটিকাট স্কুলকে (তখন নাম ছিল কলেজিয়েট স্কুল অব কানেকটিকাট) দান করেন। স্কুল কতৃপক্ষ ভেবেছিলেন ইয়েল পরে হয়তো আরও টাকা দেবেন। স্কুল কতৃপক্ষ দীর্ঘদিন আশায় আশায় ছিলেন। ইয়েল নিশ্চয়ই আরও টাকা দেবেন। ইয়েল মুখে অনেক বড়ো বড়ো কথা বললেও টাকা দেওয়ার ব্যাপারে একটু বেশি সচেতন ছিলেন। মার্কিন দেশে অনেকেই বিশ্বাস করতেন, ব্রিটেনের অন্যতম ধনী ইয়েল তাঁর নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে উইল করে কিছু টাকা দান করে যাবেন।
একটি পয়সাও ইয়েল দান করেন নি। কেবল কৌশল করে নিজের নামে বিশ্ববিদ্যালয়ের নামকরণ ১৭১৮ সালে করিয়ে নিয়েছিলেন।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন