চণ্ডী লাহিড়ী
উনিশ শতকের একেবারে শুরুর দিকে কলকাতার বহু ধনী ব্যক্তি লেখাপড়া না-শিখেও শিক্ষিত মানুষের ভান করতেন। সাহেবদের খুশি করবার জন্য কিনতেন ইংরেজি পত্রিকা। নিজেদের গাড়িতে চেপে উলটো করে ইংরেজি কাগজ ধরে তাঁরা যেতেন। গাড়ির দরজা খোলা রাখতেন যাতে পথচারী মানুষ বাবুর হাতে ইংরেজি খবরের কাগজ দেখে সমীহ করে চলে।
এ-ধরনের মানুষদের অন্যতম ছিলেন জয় মিত্তির। সমাজে প্রতিবেশীদের কেউ এ নিয়ে কটাক্ষ করায় জয় মিত্তির বলেছিলেন, সবাই কাগজ কেনে দেখাবার জন্য। কেবল জয় মিত্তির ধরা পড়ে গেছে।
জয় মিত্তিরের এই ‘ধরা পড়েছে জয় মিত্তির’ কথাটি এককালে প্রবাদ বাক্যে পরিণত হয়েছিল। উত্তর কলকাতায় কুমারটুলির কাছে জয় মিত্র ঘাট রোড এখনও আছে। জয় মিত্তির তেমন শিক্ষিত ছিলেন না, কিন্তু তাঁর দানধ্যান ছিল প্রচুর।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন