চণ্ডী লাহিড়ী
কপিলদেবকে নিয়ে একটি মজার গল্প শুনিয়েছেন নবজ্যোৎ সিং সিধু। তিরাশিতে আমেদাবাদের টেস্ট ম্যাচ। সিধুর প্রথম টেস্ট। আগের দিন ওয়েস্ট ইন্ডিজের নটা উইকেট নিয়েছে। সেদিন রেস্ট ডে। প্রেস কনফারেন্সের আয়োজন। শুধুই বিদেশি সাংবাদিক। ব্রিটিশ, ওয়েস্ট ইন্ডিজ এবং আরও নানা দেশের বাঘা বাঘা সাংবাদিকরা চোস্ত ইংরেজিতে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন। সিধু ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করলেও কনফারেন্সে যেতে ভয় পাচ্ছেন। সাংবাদিকদের মূল প্রশ্ন একটাই—কপিল, একদিক থেকে আপনিই নটা উইকেট নিচ্ছেন। অন্যদিক থেকে কোনো সাপোর্ট নেই কেন! কবে ভারত পরের কপিলদেব প্রসব করবে?

কপিলজি মন দিয়ে সব শুনলেন এবং তারপর একটু কেশে তাঁর অননুকরণীয় ভুল পানজাবি অ্যাকসেন্টে শুরু করলেন—আপনারা ভালো করে শুনে নিন—আমার বাবা পরপারে চলে গিয়েছেন অনেকদিন। আমার মায়ের বয়স ৬২। দ্বিতীয় কপিলদেব প্রসবের সম্ভাবনা আর নেই। হা: হা: হা:। সিধু বলছেন, ঘটনাটির কথা মনে পড়লে আজও আমার হাসতে হাসতে পেটে খিল ধরে যায়।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন