চণ্ডী লাহিড়ী
সেসময় কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি ছিলেন এক ইংরেজ, খুব লম্বা-চওড়া মানুষ। তাঁর এজলাসে ওকালতি করছেন বেশ বেঁটে এবং স্থূলকায় এক উকিল। নাম রাসবিহারী ঘোষ। তাঁর জীবদ্দশায় রাসবিহারীর সমতুল্য ক্ষুরধার বুদ্ধির অধিকারী কেউ ছিল না। রাসবিহারীকে এই ইংরেজ প্রধান বিচারপতি খুব একটা পছন্দ করতেন না। একদিন খুব রাগ দেখিয়ে প্রধান বিচারপতি বললেন, জানো, তোমায় আমি পকেটে পুরে ফেলতে পারি।
রাসবিহারী বললেন, তাহলে তোমার পকেটের বুদ্ধি এত ভারী হবে যে, তোমার মাথার বুদ্ধিকে খুঁজেই পাওয়া যাবে না।
“Then the brain in your pocket will be much heavier than the brain of your head.”
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন