চণ্ডী লাহিড়ী

সিনেমার শুটিং চলছে। উত্তমকুমারকে দেওয়া হয়েছে খুব লম্বা এক সংলাপ। স্টুডিয়ো যাবার পথে গাড়িতে উঠেই উত্তম বললেন, ‘কাল থেকে ঘুমোতে পারছি না। শয়নে স্বপনে জাগরণে বাথরুমে এই সংলাপ নিয়ে ধস্তাধস্তি চলছে।’ তারপর ক্যামেরার সামনে দাঁড়ালেন উত্তম। এক শটেই ও-কে। আনন্দে প্রয়োজক মুরলীধর চট্টোপাধ্যায় উত্তমকে ডেকে বললেন, ‘বাবা, এই পরিশ্রমটা যদি স্কুল কলেজে পড়বার সময় করতে তুমি শিক্ষার উচ্চশিখরে পৌঁছে যেতে।’
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন