চণ্ডী লাহিড়ী
সালভাগের ডালিকে নিয়ে বিতর্ক আজও তাঁর পিছনে তাড়া করে। বহু মানুষের ধারণা, ছবি যত এঁকেছেন, প্রচার চেয়েছেন অনেক বেশি। তাঁর মোম দিয়ে তৈরি গোঁফের বিশেষ গড়নটিই প্রচারের কাজে সাহায্য করেছিল বেশি, গোঁফটিই একটি বড়ো ধাপ্পা।
যখন জীবনের শেষপ্রান্তে এসে (১৯৪০) মার্কিন যুক্তরাষ্ট্রে যাত্রা করলেন, তখনই বুঝেছিলেন, সুররিয়েলিজমের দিন শেষ। সেদেশের সমালোচকরা ভালো ছবির কদর করেন। তবু প্রচারের লোভ পিছু ছাড়ে না। জাহাজ থেকে যখন ডালি নামলেন তাঁর হাতে আট ফিট সাইজের এক পাঁউরুটি। জাহাজের শেফকে দিয়ে এই স্পেশাল সাইজের পাঁউরুটি তিনি আগাম বানিয়েছিলেন। অতিকায় কয়েকটি আলখাল্লা, খুবই রঙিন। যাতে প্রেস ফটোগ্রাফাররা সহজেই আকৃষ্ট হয়।
পরবর্তীকালে ডালি সত্যকার শিল্পচর্চায় গভীরভাবে যোগ দেন। শিল্পের এমন কোনো শাখা নেই যেখানে তাঁর প্রতিভার ছাপ পড়েনি। চলচ্চিত্র থিয়েটার পোশাক ও গহনার ডিজাইন— সর্বত্র ডালিকে পাওয়া গেছে।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন