চণ্ডী লাহিড়ী
সাহিত্যক্ষেত্রে প্রতিষ্ঠা পাওয়ার পথে অজস্র বাধা। পর্বতপ্রমাণ সমালোচনা। খুব কম প্রকাশকই বুক ঠুকে বলতে পারেন—আমি পান্ডুলিপি পড়েই বুঝেছি, প্রকাশ করলেই খ্যাতি অর্জন করবে।
নিষ্ঠুর সমালোচনার অন্তরালে কত মহৎ সাহিত্য যে চিরকালের মতো হারিয়ে গেছে—ক-জনই তার হিসাব রাখে।
নোবেল পুরস্কার জয়ী রুডইয়ার্ড কিপলিং (১৮৮৯)-এর পান্ডুলিপি কিম পাঠ করে প্রকাশক পত্রপাঠ ফেরৎ পাঠান। সঙ্গে একটি চিরকুট—মি. কিপলিং। ইংরেজি ভাষার ব্যবহারটাই আপনি জানেন না। ওই am sorry, Mr. Kipling, but you just do not know how to use the English language.

গ্লস্টাভ ফ্লবার্টকে ১৮৫০ সালে তাঁর মাদাম বোভারি উপন্যাসের পান্ডুলিপি পড়ে প্রকাশক লিখেছিলেন—বইটি অকারণে কথার ফেনায় ভরপুর। সারবস্তু অতিসামান্য। You have buried your novel underneath a heap of details which are welldone but utterly superfluous.
জর্জ ওরওয়েন তাঁর গ্রন্থ ব্রিটেন থেকে প্রকাশের চেষ্টা প্রথমে করেননি। আমেরিকার স্বাধীনতা-চেতনা অনেক বেশি— এই বিশ্বাসে সেখানকার এক প্রকাশকের কাছে পাঠান। ১৯৪৫ সালে তশভলতর পতক্ষল সম্পর্কে লেখেন—It is impossible to sell animal stories in the USA. Animal farm-এর অন্তর্নিহিত বক্তব্য ছিল, উপনিবেশবাদ খতম হবেই। সেদেশের মানুষ জানোয়ার নয়। তারা বিদ্রোহ করবেই। বইটির অন্তর্নিহিত বক্তব্যটাই মার্কিন প্রকাশকরা প্রথমে ধরতে পারেননি।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন