চণ্ডী লাহিড়ী

১৯২০ সাল। স্থান অক্সফোর্ড। খাবার ঘরে বিখ্যাত কবি ডব্লিউ. বি. ইয়েটস। নতুন কয়েকজন ছাত্রের সঙ্গে আলাপ করলেন। আলোচ্য বিষয় কবিতা। ইয়েটস তো তখনই খুব বিখ্যাত। অপরিচিত ছাত্রদের সঙ্গে আধুনিক কবিদের লেখার মানের কথা বলতে গিয়ে এক নতুন কবির নাম করলেন— ইলিয়ট— টি. এস. ইলিয়াট। ছোকরার লেখা বড়োই দুর্বল। শব্দ নির্বাচনেও যথেষ্ট ত্রুটি আছে। তাই না?
মন্তব্য করে ইলিয়ট নবাগত অচেনা ছেলেটির মুখের দিকে সমর্থন আশা করে তাকালেন।
নবাগত ছেলেটি কোনো মত দিল না। আহারাদির শেষে ইয়েটস যখন ঘরে ফিরবেন, নবাগত ছেলেটি বিখ্যাত কবির হাতে নিজের কার্ড দিলেন। কার্ডের গায়ে লেখা— টি. এস. ইলিয়ট।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন