চণ্ডী লাহিড়ী

মাইকেল মধুসূদনের জন্মস্থান সাগরদাড়ির পাশের গ্রামে থাকতেন আমার ঘনিষ্ঠ বন্ধু ডি পি ঘোষ এবং তার স্ত্রী পিকলুদি। এখন সৌভাগ্যক্রমে বেঁচে। পেশায় ইঞ্জিনিয়ার দেববাবু দেশবিদেশে ঘুরেছেন, ছেলেদের উচ্চশিক্ষা দিয়েছেন। মাইকেল সম্পর্কে বহু অজানা ঘরোয়া গল্প তিনি আমাদের শুনিয়েছেন। মাইকেলের বাবা গৌরমোহন দত্ত যেমন একছেলে মধুসূদনও তাই। একমাত্র সন্তান। বাবা বাড়ি থেকে ছেলেকে তাড়িয়ে দিলেন খ্রিস্টধর্ম নিয়েছে বলে। তাড়িয়েই আবার জেদের বশে বিয়ে করলেন। সন্তান হয়নি। তৃতীয় বার বিয়ে করলেন—এবারেও সন্তান হয়নি। বুড়ো গৌরমোহন শেষ বয়সে মনের দুঃখে মাথা চাপড়াতেন। সব সম্পত্তি শেষপর্যন্ত ভাইপোদের দিয়ে যান। মধুসূদন অবশ্য এরপর মায়ের সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ রাখলেও বাপের মুখদর্শন করেননি।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন