চণ্ডী লাহিড়ী
একই নিয়ম মেনে বিটোফেনকে কবরস্থ করা হয় ১৮২৭। ২৬মার্চ। বিটোফেনও অর্থ কৌলিন্যে ধনী হলেও বংশমর্যাদায় অভিজাত ছিলেন না। তিনিও দ্বিতীয় শ্রেণীর কবর-ব্যবস্থা পেয়েছিলেন। বিটোফেন নিজের আভিজাত্য প্রমাণের জন্য আদালতে যান। দাদা মারা যাবার পর ভাইপো কার্ল যাতে তাঁর হেফাজতে থাকে সেজন্য তিনি বৌদির বিরুদ্ধে মামলা করেন। বিটোফেন যুক্তি দিয়ে বলেন, তাঁর নামের আগে Van বসানো থাকে কারণ VAN হল জার্মান আভিজাত্যের লক্ষণ। VON থাকলে সেটা জার্মান নয়, ফ্লেমিশ শব্দ।

আদালত এযুক্তি মানেননি। আদালতের আদেশে বিটোফেন সঙ্গীতজগতের সম্রাট হলেও তিনি অভিজাত নন। সেজন্য বিটোফেনকে দ্বিতীয় শ্রেণীর কবরে পাঠানো হয়।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন