চণ্ডী লাহিড়ী
আজমল কাসভকে মনে আছে? মুম্বাই-এর তাজমহল বোমা মেরে উড়িয়ে বহু মানুষকে হত্যা করেছিল সে। গত নভেম্বরে তার ফাঁসি হয়ে গেছে খুবই গোপনে। কিন্তু সেখানেই তো শেষ নয়। এখন তার জন্য তৈরি বিশেষ সেলে এসেছে তারই গুরু, যার নির্দেশে সেতাজমহল হোটেলে হামলা চালিয়েছিল। কাসভের বন্ধু আবু জিন্দাল। ব্যাপার এই, এই নতুন সেলে আসা পর্যন্ত একদিনও জিন্দাল ঘুমোতে পারেনি। রোজ রাতে নাকি কাসভের ভূত দেখা করতে আসে।
জেলের এই সেলটি ৫ কোটি খরচ করে বিশেষ ধরনের তৈরি হয়েছিল। এর নিরাপত্তা বলয় ত্রিস্তরের। ভিতরে সি.সি.টি.ভি. নিয়ন্ত্রণ করেন স্বয়ং জেল সুপার। মাটির নিচ দিয়ে সুরঙ্গ কাটা আছে যার মধ্য দিয়ে সরাসরি বিচারালয়ে পৌঁছানো যায়। এখানে একসঙ্গে মাত্র একজনেরই বিচার হয়।
কাসভের সঙ্গে জিন্দালের আলাপ অনেকদিনের। জিন্দালের নির্দেশেই কাসভ মুম্বাই অভিযান করেছিল। এখন ফাঁসিতে মৃত্যুর পর কাসভ নিত্য দেখা দিচ্ছেন জিন্দালকে। বিচারক অবশ্য এসব আজগুবি গপ্পো আমল দেননি। কিন্তু ভূত হলেও তো সেবন্ধুকে ছাড়তে চায়নি।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন