চণ্ডী লাহিড়ী

থিয়েটার এবং সিনেমার মধ্যে অভিনয়ের তৃপ্তি কীসে বেশি? সবাক চলচ্চিত্রের আগমনের পর প্রায় প্রত্যেক বিখ্যাত শিল্পীকেই এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। আমাদের দেশে শিশির ভাদুড়ী মাত্র একবার সিনেমায় নেমেই বিদায় নিয়েছেন। শম্ভু মিত্র সাকুল্যে তিনটি সিনেমায় অভিনয় করে ছেড়ে দিয়েছেন।
লরেন্স অলিভিয়ের বিলেতের শেকসপিয়র নাট্য কোম্পানির বিখ্যাত অভিনেতা। ১৯৩৬-৩৭ নাগাদ ইংল্যাণ্ডে বহুবিখ্যাত সিনেমার প্রদর্শন শুরু হয়। অলিভিয়ের হ্যামলেট অভিনয় করতেন ওল্ড ভিক থিয়েটারে। বেতন সপ্তাহে মাত্র ২৫ পাউণ্ড। এর ঠিক আগে ঠিক চার গুণ বেতনে সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। বেতন বেশি, কিন্তু সিনেমায় দর্শকদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ হয় না। অভিনয়ে কোনো সুখ নেই। তাঁকে অনেক বেশি বেতন দিতে রাজি সিনেমা-নির্মাতারা। লরেন্স অলিভিয়ের আর সিনেমায় ফিরে গেলেন না।
ঠিক এই সময়েই মনস্তত্ত্ববিদ ফ্রয়েড অলিভিয়রের হ্যামলেট-এর প্রশংসা করেন। অলিভিয়েরের সঙ্গে ফ্রয়েডের কিছু কথাবার্তার পর লরেন্স ঠিক করেন, থিয়েটারই করবেন। সিনেমা নয়।
লরেন্স বিয়ে করেছিলেন হলিউডের ডাকসাইটে অভিনেত্রী ভিভিয়েন লে-কে। তাঁর কালে ভিভিয়েন লে ছিলেন অসামান্যা সুন্দরী ও ধনী। জীবনের শেষ প্রান্তে ক্ষয়রোগে আক্রান্ত হয়ে যখন মৃত্যুর জন্য অপেক্ষা করছেন তখন তাঁর একটাই ইচ্ছা—লরেন্স অলিভিয়েরের সঙ্গে স্টেজে অভিনয় করবেন। মনের ইচ্ছা প্রবল থাকলেও শরীর অনুমতি দেয়নি। তবু তাঁরা অসহায়ভাবে তাকিয়ে থাকতেন স্টেজের দিকে।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন