চণ্ডী লাহিড়ী
আজীবন অরবিন্দ-ভক্ত, হাসির গানের রাজা, বেতার জগতের সম্পাদক নলিনীকান্ত সরকার একটি মজার কথা শুনিয়েছেন তাঁর আত্মজীবনীতে। নলিনীকান্তর প্রথম বিয়ে হয় খুব ছোটোবেলায়, তাঁর অমতেই। স্ত্রী থাকতেন তাঁর গ্রামের বাড়িতে। নলিনীবাবু সেখানে যেতেন খুব কম। পকেটে পয়সা নেই। গানের টিউশনি করে বেড়ান কলকাতায়। এভাবেই গান শেখাতে গিয়ে এক ছাত্রীর প্রেমে পড়লেন। ঠিক করলেন বিয়ে করবেন। এক স্ত্রী বর্তমানে অন্য মহিলার পাণিগ্রহণে সেকালে আইনের বাধা না থাকলেও সামাজিক বাধা ছিল প্রচুর। বয়োজ্যেষ্ঠরা বাধা দিলেন। শ্রী অরবিন্দের বোন সরোজিনী আপত্তি তুললেন। কিন্তু নলিনীকান্ত জিদ ধরেছেন। বিয়ে হবেই। সরোজিনী পন্ডিচেরিতে দাদাকে লিখলেন, যেভাবেই হোক নলিনীকান্তকে বোঝাতে।
অরবিন্দ রসিকতা করে বোনকে লিখলেন— It is too late. Inform me much earlier when Nalini will go to marry for the third time.
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন