চণ্ডী লাহিড়ী
ডঃ সৈয়দ মুজতবা আলি সকালে উঠে প্রতিদিনের মত মদ্যপান করলেন। (তাঁর ভাষায় আচমন) একটু বেলায় একটি ট্যাক্সি এল তাঁকে নিয়ে যেতে। এক বন্ধুর মৃত্যু হয়েছে। শ্রাদ্ধবাসরে যাবেন বলে কথা দিয়েছেন। কোথাও শ্রাদ্ধবাসরে যাবার কথা লিখে রাখেননি। অথচ কথা দিয়েছেন, সেখানে যাবেন।
আলি সাহেব তখন পার্ক স্ট্রিটের বাড়িতে থাকতেন। তিনি আগন্তুকদের বাইরে গিয়ে বসালেন। তারপর ভিতরে গিয়ে আঙ্গুল দিয়ে বমি করলেন। সত্যিই তো মদ্যপান করে হিন্দুদের শ্রাদ্ধ বাড়ি যাওয়া উচিত নয়। শ্রাদ্ধবাড়িতে পৌঁছেই আসন পেতে বসে গেলেন গীতাপাঠ করতে। সমগ্র গীতাপাঠের পর গৃহস্থের হাত থেকে দক্ষিণা ও অন্যান্য দানসামগ্রী গ্রহণ করলেন।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন