চণ্ডী লাহিড়ী
ব্রিটিশ রাজা-রানিদের বাসস্থান বাকিংহাম প্যালেসের ঘরের সংখ্যা ছ-শো (৬০০)। তার মধ্যে আছে ২৪০টি শয়নকক্ষ, ৭৮টি টয়লেট এবং ৯২টি অফিস ঘর। খাবার টেবিলটা এতই বড়ো যে, এটাকে ঝকঝকে রাখার জন্য বেশ কিছু পরিচারক-পরিচারিকাকে পায়ে রবারের চটি পরে টেবিলে উঠে ছোটাছুটি করতে হয়। টেবিল সাফ হয়েছে কিনা পরীক্ষার জন্য বেতনভুক ইন্সপেক্টর আছেন ছয় জন।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন