চণ্ডী লাহিড়ী
নোবেল পুরস্কারপ্রাপ্তির পর কলিকাতা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথকে সংবর্ধনা দেবার আয়োজন করে। রবীন্দ্রনাথ কৌশলে সেআমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। ভাইস চ্যান্সেলর স্যার আশুতোষের প্রতি কবির একটু অভিমান ছিল। আগের বছর বাংলা পরীক্ষায় প্রশ্নপত্রে রবীন্দ্রনাথের রচনাংশ উদ্ধৃত করে বলা হয়েছিল সেটি সরল বাংলায় পরিণত করতে।

প্রকাশ্যে না হলেও এর জের বহুদূর গড়িয়েছিল। সংস্কৃত কলেজের যে-অধ্যাপক প্রশ্নপত্র তৈরি করেছিলেন তিনি বেকায়দায় পড়ে জানিয়ে দেন, প্রশ্নপত্র স্যার আশুতোষের নির্দেশানুসারে তৈরি হয়েছে। তিনি নিমিত্তমাত্র।
অনেক পরে দীনেশ সেন ও শ্যামাপ্রসাদের সক্রিয় উদ্যমে এই সম্পর্ক অনেক সহজ হয়। এম.এ. বাংলার পাঠ্যক্রমে রবীন্দ্রনাথ অনেক সাহায্য করেন।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন