চণ্ডী লাহিড়ী
ড. জনসন স্কটিশ কোনোকিছু পছন্দ করতেন না। একবার ব্রিস্টলের একটি স্কটিশ হোটেলে তিনি উঠতে বাধ্য হন। ড. জনসনের জীবনীকার বসওয়েল মন্তব্য করেছেন, হোটেলটা এত নোংরা যে, এর চেয়ে স্কটল্যাণ্ডে বাস করা ভালো।

ড. জনসনের বাকচাতুর্য ছাড়াও তিনি প্রধানত বিখ্যাত তাঁর অভিধানের জন্য। একবার এক পার্টিতে দুই ভদ্রমহিলা ড. জনসনের অভিধানের প্রসঙ্গ তুলে জানালেন, অভিধানটি তাঁদের খুব পছন্দ। অনেক খুঁজেও কোনো অশ্লীল শব্দ তাঁরা পাননি। ড. জনসন ভদ্রমহিলাদের বললেন—আমার অভিধানে কেবল অশ্লীল শব্দই খুঁজেছেন। ‘What my dearest, then you have been looking for them.’
লজ্জিত ভদ্রমহিলারা তৎক্ষণাৎ অন্য প্রসঙ্গে চলে গেলেন।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন