চণ্ডী লাহিড়ী
রানি হওয়া সহজ নয়। ব্রিটিশ রানি এলিজাবেথকে কত কাজ করতে হয় জানেন? প্রত্যেক দিন সকাল ১১টায় তাঁকে আনুষ্ঠানিকভাবে সিংহাসনে অভিষিক্ত হতে হয়। এসময় একটানা ৯০ মিনিট দাঁড়িয়ে থাকাই তাঁর কাজ। পরবর্তী চার ঘণ্টা সরকারি কাজ। নানা দেশ থেকে নানা অনুরোধসহ চিঠি আসে। ব্রিটিশ সরকারের বহু কাজে রানির সহি লাগে। সব কাজ তাঁকে বুঝে নিতে হয়। একাধিক প্রাসাদ আছে, সেখানকার কর্মচারীদের বেতন, পদোন্নতি এসব তাঁর নিজস্ব ব্যাপার। দু-পাশে দুজন সেক্রেটারি প্রতিপদে তাঁকে প্রটোকল স্মরণ করিয়ে দেন। এরপর অন্য সেক্রেটারিরা আসেন। বিভিন্ন অনুষ্ঠানের জন্য সেক্রেটারিরা ভাষণ প্রস্তুত করেন। সেইসব ভাষণ তাঁকে পড়ে বুঝে নিতে হয়। এক অনুষ্ঠান থেকে অন্য অনুষ্ঠানে যাবার সময় বারবার পোশাক পালটাতে হয়। ঠোঁটের লিপস্টিকও নতুন করে দিতে হয়। এজন্য অর্থাৎ পোশাক পালটানো ও লিপস্টিকের জন্য সময় পান বড়ো জোর পাঁচ মিনিট। সন্ধ্যার অনুষ্ঠানে প্রায়ই দেখা যায় মাথার টিয়ারা (মুকুটের কাছাকাছি বসাবার জন্য মহিলা সহকর্মীরা ফিট করছেন)। চুলের সঙ্গে সামঞ্জস্য রেখে মাথায় টিয়ারা পরা (কপাল ঢাকা পরবে না) খুব সহজ কাজ নয়।

চল্লিশ বছরের ওপর রানি এলিজাবেথ সিংহাসনে আছেন। বয়স বাড়লেও রেহাই নেই। বিশ্রাম নেই। এই বয়সেও সব ঝক্কি তডাকে সামলাতে হয়। এ ছাড়া আছে বিদেশভ্রমণ।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন