চণ্ডী লাহিড়ী

অভিনেত্রী শোভা সেনের সঙ্গে সুচিত্রা সেন ও প্রযোজক অসিত সেনের প্রবল বন্ধুত্ব। অসিতবাবু ছিলেন সুচিত্রা সেনের পরম বন্ধু— সুসময় ও দুঃসময়ের। বন্ধুত্ব ও কলহ মুদ্রার এপিঠ-ওপিঠ। তাছাড়া ব্যবসার প্রয়োজনে সামান্য মনোমালিন্য হয়েই থাকে। শোভাদি এই দুজনের মান-অভিমানের প্রসঙ্গে লিখেছেন—‘আমি ওঁকে জিজ্ঞেস করেছিলাম, সত্যিই যদি সুচিত্রা আপনাদের এত বাগড়া দেয়, তবে ওকে সব ছবিতে নেন কেন?’ উনি জবাবে বলেছিলেন, ‘লাথি খেতে হয় কমবেশি সব হিরো হিরোইনদের কাছ থেকেই। তবে খেতে যদি হয়ই, তবে সুন্দর পায়ের লাথিটাই খাই না কেন?’
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন