চণ্ডী লাহিড়ী
আন্তর্জাতিক ক্রিকেটে ‘এ্যাসেজ’ কথাটি মাঝে মাঝে শোনা যায়। অথচ এই এ্যাসেজ বা ছাই কথাটা কীভাবে এল, নতুন প্রজন্মের অনেকেই সেটা জানেন না।
১৮৮২ সালে ইংলণ্ডের মেরিলিবোর্ন ক্রিকেট টিম অস্ট্রেলিয়ায় ক্রিকেট খেলতে যায়। অস্ট্রেলিয়ার টিম সেই টেস্ট সিরিজে শোচনীয়ভাবে হারে। অস্ট্রেলিয়ার মেলবোর্নের মেয়েরা অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত খেলায় ব্যাবহৃত ষ্টাম্প ও বলে অগ্নিসংযোগ করে এবং সেই ছাই একটি ছোটো মাটির ভস্মাধারে করে বিজয়ী ব্রিটিশ টিমকে উপহার দেয়। তারা নাকি এই শর্ত দিয়েছিল যদি কোনোদিন ভবিষ্যতে অস্ট্রেলিয়ার টিম ব্রিটিশ প্রতিপক্ষকে শোচনীয়ভাবে হারাতে পারে তাহলে ব্রিটিশ টিম সেই ভস্মাধার অস্ট্রেলিয়াকে ফেরৎ দেবে।

২০০৬-এর একেবারে শেষে ব্রিটিশ টিমকে হারিয়ে ৫-০ সিরিজে এ্যাসেজ জেতে অস্ট্রেলিয়া। জিতে তারা দাবি করল—আমরা এবার বিজয়ী। আমাদের ভস্মাধার ফেরৎ দেওয়া হোক। ব্রিটিশ টিম তাতে রাজি হয়নি। ব্রিটিশ কতৃপক্ষের (মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব) বক্তব্য, সেবারে টেস্ট সিরিজে মেলবোর্নের মেয়েরা ভস্মাধারটি ব্যক্তিগত উপহার হিসেবে দিয়েছিল এম.সি.সি.-র ক্যাপ্টেন ইভো ব্লাইট (Evo Blight) কে। ফেরৎ দেবার কোনো শর্তই ছিল না। দেশবিদেশের লোক ইংলণ্ডে এই ভস্মাধারটি দেখতে যায়। এটি ব্রিটেনের গর্বের বস্তু। ফেরৎ দেবার প্রশ্নই ওঠে না। এই দাবি মেনে নিলে ভারতকে তো কোহিনুর ফেরৎ দিতে হয়।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন